হুগলি , ২৮ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে দাদার অনুগামী ব্যানার পড়লো। এদিন সকালে কোন্নগর শহরজুড়ে বিভিন্ন জায়গায় দেখা যায় বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে ব্যানার আর নীচে লেখা দাদার অনুগামী। কিছুদিন আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল দলের কোর কমিটি ও দলের মুখপাত্র পদ ছাড়ার কথা জানিয়ে দেন বিধায়ক প্রবীর ঘোষাল। তার পর বিধায়ক এর অফিসের সামনে ওঠে গদ্দার স্লোগান। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল দলের একাংশ।কিন্তু এদিন সকালে আবার দেখা যায় কোন্নগর শহরের বিভিন্ন জায়গায় বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে দাদার অনুগামী ব্যানার পরে গেছে।তবে এই ব্যানার পড়ায় উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আবার রাজনীতির অন্য সমীকরণ শুরু হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।
Related Articles
ডাক বিভাগের খামে চন্দননগর কলেজ
হুগলি, ২৩ জানুয়ারি:- ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে (কভার) চন্দননগর কলেজ। বৃহস্পতিবার কলেজের ঐতিহাসিক ভবনের অডিটরিয়ামে ওই খামের আত্মপ্রকাশ ঘটল। উপস্থিত ছিলেন ডাকবিভাগের অধিকর্তা (দক্ষিণবঙ্গ) ঋজু গাঙ্গুলি, হুগলি জেলা ডাকের অধিক্ষক দেবরাজ শেঠি, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কলেজ অধ্যক্ষ দেবাশিস সরকার সহ শিক্ষক-শিক্ষিকা ও প্রক্তনীরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। […]
আধার কার্ড ইস্যুতে বিজেপির চক্রান্ত ফাঁস করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- আধার কার্ড ইস্যুতে বিজেপির চক্রান্ত ফাঁস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়ারা এই ইস্যুতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ বলেই দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, নির্বাচনের আগে বেছে বেছে কেন্দ্র এমন পদক্ষেপ করছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় এমন ঘটনা ঘটছে। মতুয়া ও তপশিলিরা যাতে লোকসভা ভোটে অংশগ্রহণ করতে না পারেন সে কারণে এই ফ্যাসিবাদী চক্রান্ত […]
কলকাতা মহানগর ও লাগোয়া শহরতলিতে লকডাউনের ব্যপক প্রভাব লক্ষ করা যাচ্ছে।
কলকাতা , ২৭ আগস্ট:- কলকাতা মহানগর ও লাগোয়া শহরতলিতে লকডাউনের ব্যপক প্রভাব লক্ষ করা যাচ্ছে।রাতভর বৃষ্টিতে জল থৈ থৈ শহরের রাস্তাঘাট প্রায় জন শূন্য। তারই মধ্যে রয়েছে কড়া পুলিশি পাহারা। সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি বোস রোড, ইএম বাইপাস, রাসবিহারী, শ্যামবাজার থেকে বেহালা, যাদবপুর, গড়িয়া-সর্বত্র রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেট। চলছে নাকা চেকিং। সকালে লেক টাউন […]








