কলকাতা , ১৬ জানুয়ারি:- কেন্দ্রীয় সরকার প্রয়োজনের তুলনায় অনেক কম টিকা পাঠিয়েছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। কোভিড টিকাকরন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ টেলিফোনে বিভিন্ন জেলার জেলাশাসক এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি জানান রাজ্যে যথেষ্ট পরিমাণে টিকা পাঠানো হয়েছে বলে প্রধানমন্ত্রী জানালেও সেই তথ্য সঠিক নয়। এই নিয়ে যেন কোনো সমস্যা না হয় জেলাশাসকদের সেই বিষয়টি দেখার নির্দেশ দেন তিনি। অহেতুক উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার সবাইকে বিনামূল্যে টিকা দেবে। আজ নবান্ন থেকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও মুখ্যমন্ত্রী নিজে টিকাকরণ পর্ব দেখভাল করেন। এদিকে সারাদেশের সঙ্গে আজ রাজ্যের যে কুড়ি হাজার স্বাস্থ্যকর্মী ২০৭টি কেন্দ্রের মাধ্যমে করণা টিকা দেওয়ার কাজে যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী সেইসব স্বাস্থ্যকর্মী চিকিৎসকদেরও অভিনন্দন জানিয়েছেন।
Related Articles
রাজ্য সরকারের ই-পাস নিয়ে নিজেদের টাকায় সিঙ্গুরে ফিরলেন বেনারসে আটকে থাকা পর্যটকরা।
হুগলি,৮ মে:- ভীন রাজ্যের আজমির শরিক থেকে যখন পর্যটক সহ পরীযায়ী শ্রমীকদের বিশেষ ট্রেনে এই রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে, তখন উল্টোদিকে এই রাজ্যের হুগলির সিঙ্গুর এলাকার ১৭ জন বয়স্ক পর্যটকরা উত্তরপ্রদেশের বেনারসের একটি হোটেলে গৃহবন্দি রয়েছে। গত ২২ শে মার্চ বেনারস থেকে ট্রেনের ফেরার টিকিট কাটা ছিল। কিন্তু লকডাউনের জেরে আটকে রয়েছে বেনারসের পি.এম. গঙ্গা […]
শ্রমিক খুনে চাঞ্চল্য ব্যান্ডেলে।
হুগলি, ১৬ সেপ্টেম্বর:-বিশ্বকর্মা পুজোর আগের দিন সাহাগঞ্জের জুপিটার কারখানার সুপারভাইজার খুন! প্রকাশ্য দিবালোকে এক শ্রমিককে পিটিয়ে খুন। ঘটনায় আহত আরও এক শ্রমিক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল সাহাগঞ্জের জুপিটার কারখানার সামনে। মৃতের নাম পাপ্পু দাস (দেবা)। স্থানীয় সূত্রে খবর, এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ রেলের যন্ত্রাংশ ও ওয়াগন তৈরির কারখানা থেকে বেরিয়েছিলেন দেবা। গেটের […]
২১ জুলাইয়ের প্রস্তুতি দেখতে হাওড়া স্টেশনে পরিদর্শন অরূপ রায়ের।
হাওড়া, ১৯ জুলাই:- ২১ জুলাইয়ের প্রস্তুতি দেখতে হাওড়া স্টেশনে পরিদর্শন অরূপ রায়ের। মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া স্টেশন চত্বর পরিদর্শন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। একুশে জুলাইয়ের জন্য এখানকার প্রস্তুতি সরজমিনে দেখেন তিনি। তিনি জানান, বিভিন্ন জেলা ছাড়াও অন্য রাজ্য থেকেও কর্মীরা আসবেন। আগামীকাল অর্থাৎ বুধবার সারাদিন কর্মীরা আসবেন। প্রায় পনেরো হাজার কর্মীর জন্য রান্নার ব্যবস্থা […]








