কলকাতা , ১৬ জানুয়ারি:- কেন্দ্রীয় সরকার প্রয়োজনের তুলনায় অনেক কম টিকা পাঠিয়েছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। কোভিড টিকাকরন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ টেলিফোনে বিভিন্ন জেলার জেলাশাসক এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি জানান রাজ্যে যথেষ্ট পরিমাণে টিকা পাঠানো হয়েছে বলে প্রধানমন্ত্রী জানালেও সেই তথ্য সঠিক নয়। এই নিয়ে যেন কোনো সমস্যা না হয় জেলাশাসকদের সেই বিষয়টি দেখার নির্দেশ দেন তিনি। অহেতুক উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার সবাইকে বিনামূল্যে টিকা দেবে। আজ নবান্ন থেকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও মুখ্যমন্ত্রী নিজে টিকাকরণ পর্ব দেখভাল করেন। এদিকে সারাদেশের সঙ্গে আজ রাজ্যের যে কুড়ি হাজার স্বাস্থ্যকর্মী ২০৭টি কেন্দ্রের মাধ্যমে করণা টিকা দেওয়ার কাজে যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী সেইসব স্বাস্থ্যকর্মী চিকিৎসকদেরও অভিনন্দন জানিয়েছেন।
Related Articles
২২-এর ২১লাভজনক, ন্যায্য ভাড়া দিচ্ছে তৃণমূল, টোটোর জমানায় একদিনের হাসি বাস মালিকদের।
সুদীপ দাস, ২০ জুলাই:- বিগত কয়েক দশকে বিভিন্ন রাজনৈতিক দলকে সরকারে দেখেছি। কিন্তু এই প্রথম বাস মালিকদের ভাড়া অন্তত ন্যায্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দাবী হুগলী-জেলা বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত ভৌমিকের। আগামীকাল শহিদ সমাবেশে তৃণমূলের ধর্মতলা চলো কর্মসুচি রয়েছে। সেই কর্মসূচিতে যাওয়ার জন্য গত সপ্তাহ খানেক আগেও জেলার সমস্ত বাস বায়না করে নিয়েছিল তৃণমূল। কিন্তু […]
এটিকে মোহনবাগানের নতুন জার্সি সবুজ-মেরুন, খুশি সমর্থকরা
স্পোর্টস ডেস্ক , ১২ নভেম্বর: আগামী ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। হাবাস স্যারের ছাত্রদের এখন চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। এরই মাঝে আজ এটিকে মোহনবাগানের নতুন জার্সি উন্মোচন করা হল। দলের হোম জার্সির উন্মোচনে দারুণ খুশি সবুজ-মেরুন সমর্থকেরা। দলীয় সমর্থকদের ভাবাবেগকে মাথায় রেখেই […]
বিজেপিকে আটকাতে তৃণমূল , সিপিএম ও কংগ্রেস হয়তো এক হয়েও লড়তে পাড়ে – দিলীপ ঘোষ।
হুগলি , ১৯ নভেম্বর:- পৃথিবী বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। বিশাল বিশাল প্রতিমার সাথে সকলের নজর কাড়ে চন্দননগরের আলোকসজ্জা। কিন্তু এবার করোনা আবহে অনেকটাই ফিকে বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। বৃহস্পতিবার চন্দননগরের পুজোর পঞ্চমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে জনজোয়ারে ভাসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন চন্দননগরের দুটি পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি। চাউলপট্টি […]







