হুগলি,১৮ জানুয়ারি:- যুবকের মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ,শ্বশুরবাড়ি ভাঙচুর। বৈদ্যবাটি চৌমাথার কাছে বৈদ্যবাটি তারকেশ্বর রোডে মৃতদেহ রেখে অবরোধ করে মৃত যুবকের পরিজন ও এলাকাবাসী। বৈদ্যবাটি আদর্শনগরের বাসিন্দা সুব্রত রাহা (২৪) বছর দেরেক আগে বিয়ে করে।বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তি চলছিলো।অভিযোগ ওই যুবককে তাঁর স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন মারধোর করে সপ্তাহ খানেক আগে।পিজি হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল তাঁর মৃত্যু হয়।আজ মৃতদেহ এলাকায় নিয়ে এলে উত্তেজনা ছড়ায়,শুরু হয় অবরোধ।যুবকের শ্বশুর বাড়িতে চলে ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ।
Related Articles
দু’বছর পর চেনা ছন্দে ব্যান্ডেল চার্চ।
সুদীপ দাস, ২৫ ডিসেম্বর:- টানা দু’বছর করোনা পরিস্থিতির পর চেনা ছবি হুগলীর ব্যান্ডেল চার্চে। বড়দিনের সকাল থেকেই ব্যান্ডেল চার্চে উপচে পড়ল ভিড়। আট থেকে আশি, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ বড়দিনের আনন্দে গা ভাসাতে ভিড় জমান ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে। কিন্তু বিগত বছরগুলির ন্যায় ২৫শে ডিসেম্বর ও ১লা জানুয়ারি চার্চের প্রবেশদ্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাধারণের নিরাপত্তার […]
কোন্নগরের কানাইপুরে পুকুর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার।
হুগলি , ১৮ জুলাই:- করোনা আবহে কোন্নগর কানাইপুরে একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।শনিবার সকালে কানাইপুর পঞ্চায়েতের বারোয়ারীতলা এলাকার নৈটি রোডের পাশে একটি পুকুরে এক মহিলার দেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা।খবর দেওয়া হয় স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে।কানাইপুর ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।স্থানীয়রা জানায় […]
ধৃত চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফের চারদিনের পুলিশ হেফাজত।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- চারদিনের পুলিশ হেফাজতের পর সোমবার ফের ধৃত চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে সোমবার দুপুরে তোলা হয় আদালতে। এদিন পুনরায় আরও চারদিনের পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত। ভুয়ো সংস্থা খুলে প্রতারণার অভিযোগে কলকাতা থেকে ওই চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেপ্তার করেছিল হাওড়ার লিলুয়া থানার পুলিশ। গত বুধবার রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে লিলুয়া থানার পুলিশ গ্রেফতার করেছিল তাঁকে। সূত্র […]








