হাওড়া, ১ জানুয়ারি:- কে কি করল না দেখে নিজের দলটাকে তো বাঁচাতে হবে। গত ৬ মাস ধরে দেখছি হাওড়ায় দলে কেমন যেন একটা ব্রেক হয়ে গেছে। আমারও এটা নিয়ে খুব মন খারাপ। পরিবারে থাকতে গেলে একটু আধটু মান অভিমান হতেই পারে। হঠাৎ দেখলাম হাওড়ায় দলে পরিবর্তন করা হল। তাতে ক্ষতি নেই। কিন্তু কাজ তো করতে হবে। বাইচুং ভুটিয়া দলের ক্যাপ্টেন হলে তাকেও তো মানতে হবে। কেন এখনো হাওড়ায় দলের কমিটি হলোনা আমি জানিনা। আমি খেলোয়াড় জীবনে দলগত খেলা খেলেছিলাম। দিদিকে অনুরোধ করব জানুয়ারির শেষে সবাইকে একসঙ্গে নিয়ে আলোচনায় বসব। হাওড়ায় বললেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
Related Articles
ডাকাতদলের দেওয়া অষ্টধাতুর সিংবাহিনীর পুজো শুরু চুঁচুড়ার দত্তবাড়িতে।
সুদীপ দাস, ৩০ সেপ্টেম্বর:- সালটা ছিল ১৭৪২ কি ৪৩। বর্ধমানের কুরমান পলাশি গ্রামের বাসিন্দা রামচন্দ্র দত্তর বাড়ি থেকে লক্ষ্মী-নারায়নের শালগ্রাম শিলা নিয়ে নেয় সেখানকার তৎকালীন রাজা। এর পর পরই রামচন্দ্রের বাড়িতে ডাকাত পরে। ডাকাতদল ওই বাড়িতে কিছু না পেয়ে একটি অষ্টধাতুর সিংহবাহিনীরূপী দেবি দুর্গার মুর্তি দিয়ে যান। সেসময় বর্গীদের আক্রমনের ভয়ে বর্ধমান ছেড়ে হুগলীর চুঁচুড়ায় […]
বিধ্বংসী মায়াঙ্ক ! কাজে এল না লড়াই, সুপার ওভারে জয়ী দিল্লি ।
স্পোর্টস ডেস্ক , ২১ সেপ্টেম্বর:- অবিশ্বাস্য মায়াঙ্ক আগরওয়াল। বুক চিতিয়ে অপ্রাণ লড়াই করে, জয় নিশ্চিত করেও পারলেন না। ড্র ম্যাচে সুপার ওভারে জয় হাতছাড়া কিংস ইলেভেন পাঞ্জাবের। কাজে এল মায়াঙ্কের ৬০ বলে ৮৯ রানের বিধ্বংসী ব্যাটিং। মায়াঙ্কের ইনিংস ৭টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো ছিল। তবে ১৩ তম আইপিএলের প্রথম সুপার ওভার হয় এদিন। শেষ […]
৩৫ ভোগে তৃপ্ত হন হাওড়ার বন্দ্যোপাধ্যায় বাড়ির মা আনন্দময়ী।
হাওড়া, ৩ নভেম্বর:- এ বাড়ির মা তুষ্ট হন ৩৫ রকম ভোগে। হয়ে ওঠেন আনন্দময়ী। এমনই বিশেষত্ব বন্দ্যোপাধ্যায় বাড়ির কালীপূজার। হাওড়ার আন্দুল রাজবাড়ির সঙ্গে সখ্যতা এবং জীবনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কালীপ্রেম এ নিয়েই প্রায় ১৬২ বছর আগে শুরু হয়েছিল পারিবারিক এই কালীপূজা। যা ক্রমে এখন পারিবারিক উৎসবের চেহারা নিয়েছে মাকড়দহের ১২৬/১ নম্বর বাড়িতে এসে। ডোমজুড়ের বিপ্রন্নপাড়া, সেখানেই ছিল […]








