হুগলি , ২৩ ডিসেম্বর:- তৃণমূল দল ছাড়ার পর শেওড়াফুলিতে পুড়লো শুভেন্দু অধিকারীর কুশপুতুল। এদিন বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে গদ্দার আখ্যা দিয়ে বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের উপর শুভেন্দুর কুশপুতুল পোড়ানো হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে এলাকায় একটি মিছিল করে, এরপর বৈদ্যবাটি চৌমাথায় এসে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অপরূপ মাঝি বলেন এত বছর দলে থেকে সব কিছু পেয়ে ভোটের মুখে এসে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে সে একজন গদ্দার ছাড়া আর কিছুনা। তাই এদিন বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করা হয়।
Related Articles
খরদা বিধানসভার উপনির্বাচনে বামেদের অভিনব প্রচার।
উঃ২৪পরগনা, ২০ অক্টোবর:- খরদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাজ্য এবং উত্তর ২৪ পরগনা জেলার যুব আন্দোলনের নেতৃত্ব দেবজ্যোতি দাস এর সমর্থনে নির্বাচনী প্রচার শুরু হলো। অভিনব ভাবে এই প্রচার শুরু হয় পঞ্চানন তলা মোড় খড়দা থানা পাশে থেকে ১৯, ১৪, ১৭ ও ১৬ নম্বর ওয়ার্ডে। খরদা পৌরসভা অঞ্চলের এই ওয়ার্ডগুলি পরিক্রমা করা […]
প্রফুল্ল সেনের ৩১ তম মৃত্যু দিবস পালন আরামবাগে।
আরামবাগ, ২৫ সেপ্টেম্বর:- শনিবার সকালে আরামবাগে পালিত হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চন্দ্র সেনের ৩১ তম মৃত্যু দিবস পালিত হলো। এদিন আরামবাগ এসডিও অফিস সংলগ্ন কাঁঠালতলায় প্রফুল্ল চন্দ্র সেনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অচিন্ত কুন্ডু, আরামবাগ মহকুমার একজন ডেপুটি […]
শ্রীপুরে দলীয় কার্যালয় দখলকে ঘিরে সিপিএম ও বিজেপি দলের মধ্যে উত্তেজনা
হুগলি, ৭ নভেম্বর:- হুগলি জেলার গোঘাটের কামারপুকুর এলাকার শ্রীপুরে দলীয় কার্যালয় দখলকে ঘিরে সিপিএম ও বিজেপি দলের মধ্যে উত্তেজনা ছড়ালো এলাকায়। শনিবার শ্রীপুর এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ের সামনে নভেম্বর দিবস পালন করে সিপিএম নেতা কর্মীরা। এরপর সিপিএম দাবি করে বিজেপির দলীয় কার্যালয়টি আসলে সিপিএম এর কিন্তু এখন বিজেপি দখল করেছে। কার্যালয় ফেরতের দাবিতে পথ […]








