হাওড়া , ২৩ ডিসেম্বর:- বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ কয়েক দফা দাবিতে বুধবার সকাল থেকে হাওড়া পুরসভার কমিশনারের অফিসের বাইরে বিক্ষোভ দেখান কয়েক হাজার সাফাইকর্মী। পুরসভার তরফ থেকে সমস্যা মেটানোর জন্যে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত সময় নেওয়া হয়েছে। আন্দোলনরত সাফাইকর্মীদের হুমকি ওই সময়ের মধ্যেও সমস্যার সমাধান না হলে লাগাতার হরতাল শুরু করবেন তাঁরা।উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হাওড়া পুরসভার সাফাইকর্মীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কম বেতন, দীর্ঘদিন ধরে চাকুরী করলেও তাঁদের স্থায়ীকর্মীর মর্যাদা দেওয়া হয়নি। ফলে শুরু থেকেই কোন ছুটি পাননা সাফাই কর্মীরা। এত বছর কাজ করলেও এখনও তাঁরা নো ওয়ার্ক নো পে হিসেবেই বেতন পান। এই দাবি নিয়ে হাওড়া পুরসভার কমিশনারের অফিসের বাইরে এদিন জড়ো হন কয়েক হাজার সাফাইকর্মী। বুধবার দুপুরে পুর কমিশনারের সাথে আলোচনায় বসেন সাফাইকর্মীদের প্রতিনিধিরা। তাঁদের দাবি তাঁদের বক্তব্য শোনেন কমিশনার। উপস্থিত ছিলেন পুরসভার বিভিন্ন বিভাগের আধিকারিকরা। প্রত্যেকটি সমস্যার কথা আধিকারিকদের সাথে আলোচনা করে আগামী মাসের চার তারিখ পর্যন্ত সময় চাওয়া হয়।
Related Articles
অ্যাডিনো ভাইরাস নিয়ে অযথা আতঙ্কের কারণ নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ মার্চ:- শিশুদের মধ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাম্প্রতিক কালে শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের প্রকোপ নিয়ে তিনি প্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, অ্যাডিনো ভাইরাস নিয়ে জনমানসে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। যে […]
হাওড়ার ভাটোরায় মুন্ডেশ্বরীর স্রোতে ভাঙলো বাঁশের সাঁকো।
হাওড়া, ২৫ এপ্রিল:- মুন্ডশ্বরীর তীব্র স্রোতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো হাওড়ার দ্বীপ এলাকা ভাটোরা মাড়োখানার বাঁশের সাঁকো। এরফলে মঙ্গলবার থেকে দ্বীপ এলাকার সঙ্গে হুগলির যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল। জানা গিয়েছে মুন্ডেশ্বরী নদী থেকে পলি তোলার কাজ শুরু হবে শীঘ্রই। কিন্তু বোরো চাষের জন্য সেই জল অস্থায়ী বাঁধ দিয়ে রেখেছিল হুগলী পয়েন্ট। মঙ্গলবার সকালে সেই বাঁধ […]
অ্যাপ নির্ভর বাইক-ট্যাক্সি নিয়ন্ত্রণে নতুন গাইড লাইন তৈরি করছে সরকার।
কলকাতা, ১৯ মে:- যাত্রি সুরক্ষায় কলকাতা ও শহরতলীতে ক্রম বর্ধমান অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সি নিয়ন্ত্রণে রাজ্য সরকার নতুন গাইড লাইন তৈরি করছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বেঁধে দেওয়া, বাণিজ্যিক পারমিট বাধ্যতামূলক করার মত নানা নিয়ম বাইক ট্যাক্সির জন্য বাধ্যতামূলক করা হবে বলে পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে। সম্পূর্ন গাইডলাইন তৈরি করতে পরিবহন দফতর একটি চার […]









