হুগলি , ২৩ ডিসেম্বর:- তৃণমূল দল ছাড়ার পর শেওড়াফুলিতে পুড়লো শুভেন্দু অধিকারীর কুশপুতুল। এদিন বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে গদ্দার আখ্যা দিয়ে বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের উপর শুভেন্দুর কুশপুতুল পোড়ানো হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে এলাকায় একটি মিছিল করে, এরপর বৈদ্যবাটি চৌমাথায় এসে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অপরূপ মাঝি বলেন এত বছর দলে থেকে সব কিছু পেয়ে ভোটের মুখে এসে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে সে একজন গদ্দার ছাড়া আর কিছুনা। তাই এদিন বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করা হয়।
Related Articles
একডালিয়ার পুজোর উদ্বোধনে সুব্রত মুখার্জির স্মৃতিচারণ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৬ অক্টোবর:- মমতা বন্দ্যোপাধ্যায়র রাজনীতিক জীবনের একটি দীর্ঘ পর্ব জুড়ে সঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার অনেক আগে থেকেই। সেই কংগ্রেসের সময় থেকে। শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, ব্যক্তিগত স্তরেও মমতা ও সুব্রত মুখোপাধ্যায়ের বেশ সুমধুর সম্পর্ক ছিল। মমতাকে ভীষণ স্নেহ করতেন সুব্রতবাবু। কলকাতা পুরনিগমে তৃণমূল কংগ্রেস যখন প্রথমবার বোর্ড গড়ে তখনও মেয়র […]
করোনা বাড়লেও ভয়ের কিছু নেই, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৬ এপ্রিল:- রাজ্যে করোনা কিছুটা বাড়লেও তা ভয়ের কিছু নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান,হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের মধ্যে দশ জনের এখনও পর্যন্ত অক্সিজেন লাগছে। তাঁদের অধিকাংশের কোমর্বিডিটি রয়েছে। এ রাজ্যে এবার করোনা সংক্রমণ দেরি করে শুরু হয়েছে, তাই হয়তো কিছুটা বাড়বে তার পর কমে যাবে। […]
আজ থেকে উচ্চ আধিকারিকদের বাঁধ গুলি সরোজমিনে পরিদর্শন করার নির্দেশ।
কলকাতা ,২৮ মে:- সেচ দপ্তরের ACS নবীন প্রকাশ ও সহ আধিকারিকদের সাথে আমফান ঝড় পরবর্তী এলাকা পুনঃ নির্মাণ , যথাক্রমে বসিরহাট , জয়নগর , ডায়মন্ডহারবার , কাকদ্বীপ , তমলুক ও কাঁথি সহ , সাউথ ২৪ পরগনা , নর্থ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এর আধিকারিক দের সাথে ভিডিও কনফারেন্স করে , আসন্ন পূর্ণিমার কোটাল এর […]








