কলকাতা , ২২ ডিসেম্বর:- রাজ্য সরকার কর্মরত অবস্থায় মৃত সিভিক ভলেন্টিয়ার কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় এখনো পর্যন্ত যে ৩৪৫ জন সিভিক ভলেন্টিয়ার এর মৃত্যু হয়েছে তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে নিজেদের জেলায় পোস্টিং চেয়ে এখনো পর্যন্ত যে ৫০ হাজার আবেদন জমা পড়েছে তার মধ্যে ৩৫ হাজার জনকে নিজেদের জেলায় পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও একটি পরিসংখ্যান দিয়ে তিনি বলেন এখনো পর্যন্ত যে ৩৮৩ জন মাওবাদী রাজ্য সরকারের কাছে আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে ৩৭৪ জনকে হোম গার্ডের চাকরি দেওয়া হয়েছে। এই দিকে আজকের মন্ত্রিসভার বৈঠকে রাজিব ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা, গৌতম দেব এবং রবীন্দ্রনাথ ঘোষ অনুপস্থিত থাকায় তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Related Articles
এবার ইস্টবেঙ্গলে জার্মানির মিডফিল্ডার মাত্তি স্টেইনম্যান
স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- সামনেই আইএসএল টুর্নামেন্ট। ইতিমধ্যেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল শিবির। দলে যোগ দিয়েছেন জার্মানির ২৫ বছর বয়সি মিডফিল্ডার মাত্তি স্টেইনম্যান। মাঝমাঠে তাঁকে নিয়েই আপাতত স্বপ্ন বুনতে শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। বুন্দেশলিগা এবং ডয়ানিশ সুপার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে ভারতের মাটিতে পা রেখেছেন। হ্যামবার্গার এসভি অ্যাকাডেমি থেকে স্নাতক পাশ করার পরে […]
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে এবার জাতীয় সড়ক অবরোধে সিপিআইএম।
হাওড়া, ৫ জানুয়ারি:- এদিন সিপিআইএম পক্ষ থেকে কান্দুয়া পঞ্চায়েতে ডেপুটেশন কর্মসূচি ছিল এই ডেপুটেশন কর্মসূচিতে অস্থায়ী মঞ্চ বানিয়ে বক্তব্য চলছিল। কান্দোয়া পঞ্চায়েতে সিপিআইএম দলের প্রতিনিধিরা ডেপুটেশন দিতে যান তাদের প্রধান দাবি ছিল সব গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিতে হবে, এবং এই প্রসঙ্গে প্রধান এর বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর […]
হাসপাতালে ডেপুটেশন দিতে না পেরে হাওড়ায় রাস্তা অবরোধ কংগ্রেসের।
হাওড়া, ১৭ মে:- হাওড়ার ডোমজুড়ের মহিয়াড়ী লক্ষ্মী কমল হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবার অভিযোগ তুলে বুধবার ওই হাসপাতালে ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি ছিল ২৪ ঘন্টা এমারজেন্সি খোলা রাখতে হবে। সবসময় হাসপাতালে চিকিৎসক রাখতে হবে। কিন্তু এদিন হাসপাতালে চিকিৎসক অনুপস্থিত থাকবেন আগাম খবর পেয়ে কংগ্রেস এদিন হাসপাতালে ডেপুটেশন দেয়নি। এরপর ক্ষিপ্ত হয়ে মহিয়াড়ী […]










