হুগলি , ১২ ডিসেম্বর:- বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্যাকে তিনি নিজের সমস্যা বলে ভাবেন, যার জন্যেই তিনি সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছেন। আজ রিষড়া পশ্চিম রেলপাড়ের ব্রহ্মানন্দ স্কুলে দুয়ারে সরকার অনুষ্ঠানে এসে জানালেন রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র। তিনি বলেন জন্ম থেকে মৃত্যু সর্বক্ষেত্রেই বাংলার মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের দিদি। এদিন স্থানীয় ব্রহ্মানন্দ স্কুল মাঠে এলাকার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্যসাথী সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের নাম নথিভুক্ত জন্য ক্যাম্প বসে। মানুষের জনজোয়ার এবং জনপ্লাবনে এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয় কাউন্সিলর শুভজিৎ সরকার, মনোজ গোস্বামী, সন্ধ্যা দাস এবং অভিজিত দাস তারাও এদিন সকাল থেকে দুয়ারে সরকার প্রকল্পের কাজের তদারকি করেন। এমনকি এলাকার কংগ্রেস নেতা সাবির আলী সহ অন্যান্য কর্মীরা স্বাস্থ্য সাথী প্রকল্পে মানুষরা তাদের ফর্ম যাতে ঠিকমত ভর্তি করতে পারেন সেই ব্যাপারে তদারকিও তারা শুরু করেন সকাল থেকে। সব মিলিয়ে এদিন এখানকার দুয়ারে সরকার কর্মসূচি বিপুলভাবে সাড়া পড়ে।
Related Articles
দিল্লির বিস্ফোরণে নিহতদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জলন বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে।
হুগলি,১১ নভেম্বর:- সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করল এলাকাবাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় হুগলির বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এইভাবেই শ্রদ্ধা জানালেন এ ব্যাপারে বলতে গিয়ে দশ নম্বর ওয়ার্ডের পুর সদস্য তথা পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ জানান সোমবার সন্ধ্যায় দিল্লিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতে […]
সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিধানসভায় ধর্ণায় বিজেপি।
কলকাতা, ১৩ জুন:- সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিজেপির সাসপেন্ড হওয়া বিধায়করা বিধানসভার বাইরে ধর্নায় বসেছে।বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে বিধায়করা প্ল্যাকার্ড নিয়ে ধর্না অবস্থান করছেন। বিজেপি বিধায়ক শংকর ঘোষ অভিযোগ করেন, যেভাবে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিধায়কদের সাসপেন্ড করা হচ্ছে, তাতে আগামী দিনে ৭০জন বিধায়ককেই সাসপেন্ড করা হতে পারে। তিনি আরও জানান, রামপুরহাটের বগটুইয়ের মত […]
ফের একবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা শহর শিলিগুড়িতে।
দার্জিলিং,৫ ফেব্রুয়ারি:- ফের একবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা শহর শিলিগুড়িতে। মঙ্গলবার ভোররাতে শিলিগুড়ির রবীন্দ্রনগর মোড়ে বিধংসী আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। জানা গিয়েছে যে ভোরবেলা অচমাই আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। এবং এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এরপর তরীঘরী খবর দেন দমকলকে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি […]








