বাঁকুড়া , ৩ ডিসেম্বর:- একুশের বিধানসভা প্রস্তুতি তুঙ্গে। এই বিধানসভা ভোট কেই পাখির চোখ করে তৃণমূল সরকারের বিরুদ্ধে বড়জোড়া বিজেপি যুব মোর্চার ডাকে এক মহাবাইক মিছিল অনুষ্ঠিত হলো বড়জোড়ার মাটিতে। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুশান্ত দা, জেলা যুব মোর্চা পর্যবেক্ষক অনুরণ সেনাপতি, রাঢ়বঙ্গ জোনের যুব মোর্চার পর্যবেক্ষক স্বরূপ ঘোষ, লড়াকু নেত্রী সুজাতা খান। প্রায় দুইশত বাইক নিয়ে এই মহা মিছিল হয়। মিছিলের পর বড়জোড়া চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয় স্ট্রীট কর্নার। বিজেপির এই প্রোগ্রাম কে নিয়ে জনগণের উচ্ছ্বাস ছিল দেখার মতো। বড়জোড়া যুব সভাপতি সৈকত মন্ডল বলেন -” প্রত্যেকটি মানুষ তৃণমূলকে বর্জন করে বিজেপিকে গ্রহণ করছে, তার প্রমাণ এই স্বতঃস্ফূর্ত মিছিল এবং মানুষের উচ্ছাস”।
Related Articles
খাদ্যশস্যের যোগান অক্ষুন্য রাখতে রাজ্য সরকারের নতুন কর্মসূচি।
কলকাতা ,৮ ডিসেম্বর:- গণবণ্টন ব্যবস্থায় খাদ্যশস্যের যোগান অক্ষুন্য রাখতে রাজ্য সরকার খারিফ মরসুমে কৃষকদের কাছ তখে শস্য সংগ্রহের এক নতুন কর্মসূচি হাাতে নিয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ওই প্রকল্পে ৩০ লক্ষ কৃষকের নাম নথীভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি বলেন, গণবণ্টন ব্যবস্থায় চালের সরবরাহে যাতে ঘাটতি না থাকে সেজন্য কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্য […]
টোটোর সঙ্গে ধাক্কায় আঙুল বাদ গেলো চুঁচুড়ার গৃহবধুর!
হুগলি, ২৭ সেপ্টেম্বর:- চুঁচুড়া পুরসভার নয় নম্বর ওয়ার্ডের মহেশতলার গৃহবধূ দীপিকা দাসের শ্বশুর বাড়ি। চুঁচুড়া রথতলায় তার বাপের বাড়ী। বাবা একা থাকেন। দুবেলা স্কুটি চালিয়ে নিজেই বাবার খাবার পৌঁছে দিয়ে আসেন। ছেলেকেও স্কুলে পড়তে নিয়ে যান। গতকাল রাতে রথতলায় নাটকের রিহার্সাল দিতে যাওয়ার সময় একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে তার স্কুটির। চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে […]
জয়ন্ত জেলবন্দি থাকা সত্ত্বেও পুরানো ভিডিও সামনে এনে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা সরকারের- আলাপন বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১১ জুলাই:- আড়িয়াদহকাণ্ডে অভিযুক্ত জয়ন্ত সিংহ চিহ্নিত অপরাধী। ২০১৬ সাল থেকে পাঁচটি আলাদা মামলায় গ্রেফতার হয়েছে সে। এখনো জয়ন্ত জেলবন্দী। তা স্বত্বেও তিন আসনে উপনির্বাচনের আগে তিন বছরের পুরনো একটি ভিডিও সামনে এনে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। যা দুর্ভাগ্যজনক। রাজ্য সরকারের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য় উপদেষ্টা আলাপন […]








