বাঁকুড়া , ৩ ডিসেম্বর:- একুশের বিধানসভা প্রস্তুতি তুঙ্গে। এই বিধানসভা ভোট কেই পাখির চোখ করে তৃণমূল সরকারের বিরুদ্ধে বড়জোড়া বিজেপি যুব মোর্চার ডাকে এক মহাবাইক মিছিল অনুষ্ঠিত হলো বড়জোড়ার মাটিতে। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুশান্ত দা, জেলা যুব মোর্চা পর্যবেক্ষক অনুরণ সেনাপতি, রাঢ়বঙ্গ জোনের যুব মোর্চার পর্যবেক্ষক স্বরূপ ঘোষ, লড়াকু নেত্রী সুজাতা খান। প্রায় দুইশত বাইক নিয়ে এই মহা মিছিল হয়। মিছিলের পর বড়জোড়া চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয় স্ট্রীট কর্নার। বিজেপির এই প্রোগ্রাম কে নিয়ে জনগণের উচ্ছ্বাস ছিল দেখার মতো। বড়জোড়া যুব সভাপতি সৈকত মন্ডল বলেন -” প্রত্যেকটি মানুষ তৃণমূলকে বর্জন করে বিজেপিকে গ্রহণ করছে, তার প্রমাণ এই স্বতঃস্ফূর্ত মিছিল এবং মানুষের উচ্ছাস”।
Related Articles
আরামবাগে গুটখা এর বিরুদ্ধে অভিযান চালালো সরকারি প্রতিনিধি দল।
হুগলি,৯ ডিসেম্বর:- সোমবার আরামবাগে গুটখা এর বিরুদ্ধে অভিযান চালালো সরকারি প্রতিনিধি দল । আরামবাগের বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা,স্টেশন সংলগ্ন এলাকা এছাড়াও বিভিন্ন জায়গায় সোমবার বিভিন্ন দোকান, রেস্তোরায় হানা দেয় সরকারি প্রতিনিধি দল। প্রচুর তামাকজাত জিনিস বাজেয়াপ্ত করা হয়।সরকারি প্রতিনিধি দলের সাথে ছিল আরামবাগ পুলিশ।প্র কাশ্যে ধূমপান করায় জরিমানাও করা হয় এদিন।। Post Views: 432
ফলোআন বাঁচালেও বিপাকে ক্যারিবিয়ানরা ।
স্পোর্টস ডেস্ক , ২০ জুলাই:- প্রথম টেস্টে হারের পর ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪৬৯ রানের বিশাল রানের বোঝা ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে চাপিয়ে সিরিজে সমতা ফেরানোর অপেক্ষায় ছিল রুট বাহিনী। কিন্তু বৃষ্টির কারণে তৃতীয়দিন ওল্ড ট্র্যাফোর্ডে একটিও বল না গড়ানোয় হোল্ডার বাহিনীর ব্যাপক সুবিধে হল বলেই মনে করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চতুর্থদিনের […]
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের।
হুগলি , ১৭ জুন:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। শ্রীরামপুরের মাহেশে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা।করোনা মহামারিতে দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল।কাজ হারিয়েছেন বহু মানুষ।এমন অবস্থায় দুবেলা খাবার জোটাতে হিমসিম খেতে হচ্ছে বহু মানুষকে।সেই সময় কেন্দ্রীয় সরকার প্রতিদিন তেলের দাম বাড়িয়ে চলেছে।ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পরিবহনে গাড়ির ভাড়া বাড়বে,ভাড়া বাড়লে […]








