কলকাতা , ২৫ নভেম্বর:- সিলেবাস কমিটির প্রস্তাব মেনে রাজ্য সরকার আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কাটছাঁটের প্রস্তাবে সায় দিয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁট করা হবে বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, সিলেবাস কমিটি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মেনে ২০২১ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হবে। বিষয়ভিত্তিক কী কী কমানো হচ্ছে তা মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেবে। বিভিন্ন অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে সিলেবাস কমানোর অনুরোধ আসছিল। তার জন্যই এই সিদ্ধান্ত।তবে স্কুল কবে থেকে খুলবে সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানাননি তিনি।
Related Articles
বিষ্ণুপুর পৌরসভাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণার দাবি জানালো বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসক সহ সমস্ত কাউন্সিলররা ।
বাঁকুড়া , ১৩ জুলাই:- বিষ্ণুপুরের যৌনপল্লীতে এক মহিলার করণা আক্রান্ত হয়েছেন এর পাশাপাশি বিষ্ণুপুর শহরে আরো একটি করোনা আক্রান্তের হদিস মিলেছে । ইতিমধ্যেই ওই এলাকা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে । এবার বিষ্ণুপুর পৌরসভার 19 টি ওয়ার্ডের কাউন্সিলররা সহ বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসক একযোগে সমস্ত বিষ্ণুপুর শহরকে লকডাউন ঘোষণা করার দাবি জানালেন […]
পর্যাপ্ত পরিমাণ টিকার যোগান নিশ্চিত করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলো মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৮ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণের লাগামছাড়া ঊর্ধ্বগতির প্রেক্ষিতে পর্যাপ্ত পরিমাণ টিকা, জরুরি ওষুধ ও অক্সিজেনের যোগান নিশ্চিত করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ চিঠি লিখেছেন। সার্বিক টিকাকরণের উদ্দেশ্যে রাজ্য সরকার কেন্দ্রের কাছে নিজের খরচে প্রয়োজনীয় টিকা সরাসরি কেনার ছাড়পত্র চাইলেও তা এখনও পাওয়া যায়নি বলে মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ […]
ছিনতাইবাজের হাতে আহত চুঁচুড়ার গৃহবধূ।
হুগলি, ২৭ অক্টোবর:- শুক্রবার সকাল ৮ টায় কান ছিঁড়ে দুল নিয়ে চম্পট দিল এক ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বিদ্যাভবন স্কুলের সামনে। জখম বছর চল্লিশের ওই মহিলার নাম রূপা ঘোষ। বাড়ি বিদ্যাভবনের অদূরে সিংহিবাগান এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি রূপাকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যায়। রূপার দুই কানে চারটি করে সেলাই পরে। রূপা জানান ওই ছিনতাইবাজ বাইক নিয়ে […]









