হুগলি , ২৩ নভেম্বর:- চুঁচুড়ার যুবক বিষ্ণু মাল খুনের মূল অভিযুক্ত বিশাল দাসের ফাঁসির দাবিতে কামারপাড়া বন্ধ। প্রসঙ্গত গত অক্টোবর মাসের 10 তারিখে ত্রিকোণ প্রেমের জেরে চুঁচুড়ার যুবক বিষ্ণু মালকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। এর পরেই চন্দননগর পুলিশ কমিশনারেট বিভিন্ন জায়গায় শুরু করে বিশাল এর খোঁজ। বিশালকে না পাওয়া গেলেও তার সাগরেদদের ধরে উদ্ধার হয় বিষ্ণু মালের দেহের বিভিন্ন কাটা অংশ। এরপর এই মাসের 10 তারিখ দক্ষিণ 24 পরগনার জীবন থানা এলাকা থেকে গ্রেপ্তার হয় এই ঘটনার মূল অভিযুক্ত বিশাল দাস। আজ বিশাল দাসের ফাঁসির দাবিতে চুঁচুড়া কামারপাড়া অঞ্চলে। সকাল থেকে সেই মতই সুষ্ঠুভাবে বন্ধ চলছে চুঁচুড়া কামারপাড়া এলাকায়। রাজনৈতিক বন্ধে জরুরী ভিত্তিক ওষুধের দোকান খোলা থাকলেও এদিন কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল অরাজনৈতিক বন্ধে। চুঁচুড়া কামারপাড়া এলাকার সব ওষুধের দোকানও বন্ধ।
Related Articles
দিল্লির ঘটনা নিয়ে হাওড়ায় পথ অবরোধ বাম যুব সংগঠনের। শাহের কুশপুতুল দাহ।
হাওড়া, ৩০ মে:- দিল্লিতে আন্দোলনরত মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতন, পুলিশি হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে গর্জে উঠল ডিওয়াইএফআই। মঙ্গলবার বিকেলে হাওড়া জেলা দপ্তরের সামনে থেকে মিছিল করে তারা প্রতিবাদ জানায়। হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ের কাছে তারা প্রায় আধঘন্টা রাস্তা অবরোধ করে। এরপর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। DYFI এর তরফ থেকে জেলা সভাপতি সুভাষ দে […]
কার্যত জনতা কার্ফু মেনে ঘরবন্দী দক্ষিণ ২৪ পরগনার মানুষ।
দ:২৪পরগনা , ২২ মার্চ:- পৃথিবী কাঁপছে করোনা আতঙ্কে। গোটা দেশজুড়ে কোন সংক্রমণ রুখতে ২২ শে মার্চ রবিবার সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত জনতা কার্ফু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোণা নিয়ে মানুষের বার্তা দিয়েছিলেন। মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও রবিবার সকালে শহরের জনসমাগম,ও গ্রামের জনসমাগম দেখা গেলেও না সকাল থেকে জনশূন্য অবস্থার দেখা গেল যেমন […]
মে দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল বনগাঁয়।
বনগাঁ, ১ মে:- মে দিবস উপলক্ষে তৃণমূল শ্রমিক সংগঠনের দুটি আলাদা আয়োজন করা হলো বনগায়। একটি অনুষ্ঠানের আয়োজক ছিল আইএনটিটিইউসি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ন ঘোষ৷ অন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বনগাঁ মতিগঞ্জ নিমতলা এরিকসন। আর এই দুটি কর্মসূচিকে ঘিরে বনগাঁয় ফের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। রবিবার মে দিবস উপলক্ষে নিমতলা অটো ইউনিয়নের শ্রমিক ইউনিয়নের […]








