তরুণ মুখোপাধ্যায় , ২৮ অক্টোবর:- লকডাউন এর পর থেকে স্বাভাবিক ব্লাড ডোনেশন ক্যাম্প সেগুলি করা যাচ্ছে না, কোভিড কারণে সেক্ষেত্রে অনেক কিছু নিয়ম-কানুন মানতে হচ্ছে, যার ফলে এই সময় রক্তের অভাব দেখা দিয়েছে। তারই জন্য এগিয়ে এলো চন্দননগর পুলিশ কমিশনারেট অধীনস্থ রিষড়া থানা।। আজ রিষড়া থানা এবং সোসাইটি ফর আই নামে একটি এন, জি, ওর উদ্যোগে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো, এ ব্যাপারে বলতে গিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেট ডিসিপি ঈশানী পাল জানালেন যে লকডাউন এরপর থেকে দেখা গেছে ব্লাড ডোনেশন ক্যাম্প বেশ কিছু নিয়মকানুন এর জন্য অনুপাতে কিছুটা হলেও কম হচ্ছে। যার ফলে এই সময় রক্তের একটা অভাব দেখা যাচ্ছে সেই কারণে আজ পুলিশের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। চন্দননগর পুলিশ কমিশনারের অধীনস্থ রিষড়া থানা একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলেন আমরা এ ব্যাপারে এলাকার বিভিন্ন পুজো কমিটি গুলোকেও আহ্বান জানিয়েছিলাম। এদিনের ক্যাম্পে 50 জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্ত দান করেছেন, যা একটি মহৎ উদ্যোগ।
Related Articles
প্রগতির গতি নিয়ে বাচিক সন্ধ্যা।
প্রদীপ সাঁতরা,১৬ জানুয়ারি:- গত বুধবার সন্ধ্যায় কলকাতার জীবনানন্দ সভাঘর এ প্রগতি তার অনুষ্ঠানের গতির ডালি দিয়ে আবৃত্তি, শ্রুতিনাটক ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে পালন করলো এক সুন্দর বাচিক সন্ধ্যা। উক্ত সন্ধ্যার অনুষ্ঠানের মঞ্চের আসনে উজ্জ্বল উপস্থিত ছিলেন ডাঃ কৌশিক রায়চৌধুরী মহাশয়। এই বাচিক সন্ধ্যার মঞ্চে অংশগ্রহনে ছিলেন আবৃত্তি ও কবিতায় প্রদীপ দত্ত, দেবশ্রী […]
‘সালিশি’ বসিয়ে মহিলার চুল কাটার অভিযোগ। ধৃত ২, দাসনগরে চাঞ্চল্য।
হাওড়া, ২ অক্টোবর:- খোদ হাওড়া শহরের বুকে ‘সালিশি’ বসিয়ে মহিলার চুল কাটার অভিযোগ। বিবাহ বহির্ভূত সম্পর্কের অপবাদ তুলে ওই ঘটনা বলে অভিযোগ। মারধর করা হয় বলেও অভিযোগ। চুল কাটা হয় মহিলার সঙ্গী এক ব্যক্তিরও। হাওড়ার দাসনগর থানার অন্তর্গত নিউ মোল্লা পাড়ায় তিন দিন আগের এই ঘটনায় উত্তেজনা। পুলিশি তৎপরতায় প্রাণে বাঁচেন মহিলা। মহিলাকে উদ্ধার করে […]
কালীপুজোর প্রতিমা নিরঞ্জনে তিনদিন নির্দিষ্ট করে দিল রাজ্য।
কলকাতা, ৯ নভেম্বর:- রাজ্য সরকার কালী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য তিনটি দিন নির্দিষ্ট করে দিয়েছে। এবছর গোটা রাজ্যে ১৩, ১৪, ১৫ নভেম্বর কালীপুজোর ভাসান চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আগামী ১৫ নভেম্বর ভাইফোঁটা। ওইদিনের মধ্যেই রাজ্যের সমস্ত কালীপুজোর বিসর্জন শেষ করতে হবে। নির্দিষ্ট দিনের মধ্যে প্রতিমা বিসর্জন না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও […]








