স্পোর্টস ডেস্ক , ২৯ অক্টোবর:- আবুধাবির মাঠে বুধবার টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক কায়রন পোলার্ড।শুরুটা ভালই করেছিল ব্যাঙ্গালোর। দুই ওপেনার মিলে যে ভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাতে বড় রানের দিকেই এগোচ্ছিল তারা। ২০ ওভারে তাদের রান ৬ উইকেট হারিয়ে ১৬৪। রান তাড়া করতে নেমে মুম্বই পাঁচ উইকেটে ১৬৬ করে ম্যাচ জিতে নেয়। এ দিনের জয়ের ফলে আইপিএলের প্লে অফে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল চার বারের চ্যাম্পিয়নরা। ব্যাঙ্গালোরকে অপেক্ষা করে থাকতে হবে পরের ম্যাচের জন্য। ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহালি বলেন, ‘‘কঠিন ম্যাচ ছিল। মাঝের দিকে আমরা যাই মারছিলাম ফিল্ডারের হাতে জমা পড়ছিল। যার জন্য ২০ রান কম হয় আমাদের। ভেবেছিলাম বল সুইং করবে তাই স্টেন এবং মরিসকে শুরুর দিকে ব্যবহার করেছিলাম। মুম্বই ভাল ব্যাট করে ওই সময়।’’
Related Articles
লকডাউনে হাওড়া ব্রিজেই ‘আশ্রয়’ বেশ কিছু যাযাবর পরিবারের।
হাওড়া , ২০ আগস্ট:- বৃহস্পতিবার লকডাউনের সকালে পুলিশের ‘বাধা’ পেয়ে কয়েকটি যাযাবর পরিবার পড়ে যান চরম বিপাকে। এদের কোথাও আশ্রয় না থাকায় এরা তখন হাওড়া ব্রিজ দিয়ে পায়ে হেঁটে কলকাতার দিকে যেতে শুরু করেন। কিন্তু সারা রাজ্যে সার্বিক লকডাউন থাকায় সেখানেও পুলিশ তাদের সেখানেও আটকায়। তাই উপায় না দেখে ওই যাযাবর পরিবারগুলি হাওড়া ব্রিজের উপরেই […]
অভিনব প্রতিবাদ শুভেন্দুর, জয়েন্ট বিডিওকে দিলেন কালো গোলাপ ও মিষ্টির প্যাকেট।
হাওড়া, ১৭ জুলাই:- পঞ্চায়েত ভোটে যথেচ্ছ লুঠ এবং অনিয়মের অভিযোগ তুলে অভিনব প্রতিবাদ শুভেন্দুর, পাঁচলায় বিডিওকে না পেয়ে জয়েন্ট বিডিও’র হাতে কালো গোলাপ এবং মিষ্টির প্যাকেট তুলে দেন শুভেন্দু। পঞ্চায়েত ভোটে যথেচ্ছ লুঠ, অনিয়মের অভিযোগ তুলে এবার সমস্ত বিডিও অফিসে কালো গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেট বিতরণ করতে চলেছে বিজেপি। সোমবার হাওড়া জেলার পাঁচলা বিডিও […]
পরিবেশ দিবসে বৃক্ষরোপণের বার্তা শ্রীরামপুর কোর্টে ল-ক্লার্ক এসোসিয়েশনের।
হুগলি, ৫ জুন:- ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস মহান মানবতার এই দিনটিকে সুন্দর ও সার্থক করে তুলতে ধরিত্রীর বুকে সবুজের সমারহে ভরিয়ে তুলতে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে নবপ্রজন্মের কাছে সুন্দর পৃথিবী উপহার দিতে শ্রীরামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন এবং হুগলি সেভ ট্রি সেভ ওয়াল্ড সংগঠনের পক্ষ থেকে শ্রীরামপুর আদালত ময়দান চত্বরে বৃক্ষরোপণ ও সান্ধ্য সংগীতা […]








