হুগলি , ২১ অক্টোবর:- শ্রীরামপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মর্মান্তিক ঘটনা। প্রতিবেশীর মারে মৃত্যু প্রৌঢ়ের। গতকাল সকালে শ্রীরামপুর গার্লস কলেজের সামনে পার্সি লেনের ঘটনা। যায়না বিবির সাথে দীর্ঘদিন ধরে জমি সক্রান্ত ঝামেলা হাতিম আনসারীর। সেই ঝামেলা গতকাল হাতাহাতিতে পৌঁছায়। অভিযোগ হাতিমের 5 ছেলে মিলে ঘর থেকে রাস্তায় বের করে বাস রড দিয়ে মারে যায়না বিবিকে। এলাকায় লোকজন ছুটে আসলে পালিয়ে যায় হাতিম ও তার ৫ ছেলে । যদিও গতকাল বিকেলেই গ্রেফতার হয় হাতিমের দুই ছেলে পাপ্পু আনসারী ও পোলো আনসারী। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। আজ সকালে আহত যায়না বিবি কলকাতার SSKM হাসপাতালে মারা যান। এই ঘটনার পর পলাতক হাতিম সহ তার ৩ ছেলে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি এলাকার মানুষের।
Related Articles
আগামী ৩১ জানুয়ারি বড় ধরনের চমক থাকবে , যোগদানের তালিকা বেশ লম্বা – দিলীপ ঘোষ।
ব্যারাকপুর , ২৯ জানুয়ারি:- দমদমের তৃনমূল সাংসদ সৌগত রায় বারংবার বলছেন,মরে গেলেও বিজেপিতে যাব না। শুক্রবার সকালে খড়দহ দক্ষিণ মন্ডল-২ উদ্যোগে আয়োজিত চায়ে পে চর্চায় এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,উনাকে জ্যান্ত অবস্থায় বিজেপিতে আসতে হবে। শেষ জীবনটা উনাকে বিজেপিতেই কাটাতে হবে। বাম-তৃনমুল জমানার তীব্র সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, বাম আমলে ভোট লুঠ […]
অব্যবস্থার অভিযোগে পাভলভ হাসপাতাল সুপারকে শোকজ করল স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ১৮ জুন:- অব্যবস্থার অভিযোগে রাজ্যের স্বাস্থ্য দফতর প্রথম সারির মানসিক চিকিৎসাকেন্দ্র পাভলভ হাসপাতালের সুপারকে শোকজ করেছে।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে গত এপ্রিল ও মে মাসে দু দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন করা হয়। এর পর পরিদর্শনকারী দলের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় স্বাস্থ্য দফতরে। সেই রিপোর্টে হাসপাতালে অব্যবস্থা-সহ একাধিক একাধিক গুরুতর অভিযোগ উঠে এসেছে। সেই […]
কুম্ভ ফেরত বাস দুর্ঘটনা হুগলিতে
হুগলি,২ মার্চ:- কুম্ভ ফেরত বাস দূর্ঘটনা,হুগলির দাদপুর থানার সোমসারা এলাকায়। ১ ৯ নং জাতীয় সড়কে। বাসে ৬২ জন পূন্যার্থী ছিলেন। তাদের উদ্ধার করে হুগলি গ্রামীন পুলিশ। আহতদের ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছান হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি প্রিয়ব্রত বক্সি। বর্ধামানের দিক থেকে কলকাতা মুখি রাস্তা ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ […]








