নবান্ন , ১৫ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয় দফায় আজ ভার্চুয়াল পদ্ধতিতে নবান্ন থেকে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের বারোটি জেলার ১১০ টি সার্বজনীন পুজোর উদ্বোধন করেছেন। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী করণা সংক্রমণ প্রতিরোধে উৎসবের দিনগুলিতে সবাইকে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করা ছাড়াও বিভিন্ন পুজো কমিটির কাছে দর্শনার্থীরা যেন স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলেন তা দেখার আবেদন জানান। প্রশাসনিক আধিকারিকদেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে রাজ্যকে দাঙ্গা, অপপ্রচার থেকে মুক্তি দেওয়ার প্রার্থনা করেন তিনি। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে পাঁচ জন হকারের হাতে দুই হাজার টাকা করে সহায়তা তুলে দেন। পুজোর আগেই কলকাতার ৬৮ হাজার এবং জেলার ৩২ হাজার হকারের হাতে সহায়তা তুলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
পাশে প্রশাসন। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা বাড়িতে বসেই পেলেন প্রতিবন্ধী মহিলা।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা এক প্রতিবন্ধী মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বাড়িতে বসেই পেলেন। এ ব্যাপারে তাঁকে সাহায্য করতে এগিয়ে এলো প্রশাসন। এর আগে তাঁকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছিল। এরপর বিডিও, জগৎবল্লভপুর দু’নম্বর পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় বিধায়ক ওনার বাড়িতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার ব্যবস্থা করা হয়। মহিলা […]
দুবাইতে হাজির সিপিএল জয়ের নায়করা, জিততে মরিয়া কেকেআর ।
স্পোর্টস ডেস্ক , ১৩ সেপ্টেম্বর:- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কেকেআরের দুই ক্রিকেটার ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন। সিপিএল ২০২০-র অভিযান শেষ করে আইপিএল খেলতে আমিরশাহী পৌঁছে গেলেন রাসেল-নারিন। বৃহস্পতিবার নারিনের দল চতুর্থবারের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়। পরদিন আইপিএলের উদ্দেশে চার্টার বিমানে উড়ে পড়েন মিস্ট্রি স্পিনার।বিমানের ভিতর থেকে ভিডিও শুট করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রাসেল। রাসেল-নারিনদের […]
২৫০ বছরের পুরাতন চুঁচুড়ার ডাচ টানেলে ক্ষতি , পরিদর্শনে পৌর প্রতিনিধি দল !
সুদীপ দাস, ২০ অক্টোবর:- সংস্কারের অভাব ও একটানা বৃষ্টির জেরে চুঁচুড়া শহরে ঐতিহাসিক ডাচ নিকাশী সুরঙ্গ ক্ষতিগ্রস্থ! কিছুটা হলেও দেরিতে নড়েচড়ে বসলো হুগলি-চুঁচুড়া পৌরসভা। বুধবার পৌরসভার এক প্রতিনিধি দল সেই ডাচ টানেল সরেজমিনে ক্ষতিয়ে দেখতে উপস্থিত হন। প্রতিনিধি দলে পৌর প্রশাসক গৌরিকান্ত মুখার্জীর পাশাপাশি উপস্থিত ছিলেন পুরসভার ইঞ্জিনিয়াররা। এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত দত্ত লজ […]








