নবান্ন , ১৫ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয় দফায় আজ ভার্চুয়াল পদ্ধতিতে নবান্ন থেকে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের বারোটি জেলার ১১০ টি সার্বজনীন পুজোর উদ্বোধন করেছেন। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী করণা সংক্রমণ প্রতিরোধে উৎসবের দিনগুলিতে সবাইকে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করা ছাড়াও বিভিন্ন পুজো কমিটির কাছে দর্শনার্থীরা যেন স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলেন তা দেখার আবেদন জানান। প্রশাসনিক আধিকারিকদেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে রাজ্যকে দাঙ্গা, অপপ্রচার থেকে মুক্তি দেওয়ার প্রার্থনা করেন তিনি। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে পাঁচ জন হকারের হাতে দুই হাজার টাকা করে সহায়তা তুলে দেন। পুজোর আগেই কলকাতার ৬৮ হাজার এবং জেলার ৩২ হাজার হকারের হাতে সহায়তা তুলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে না থাকার কারণ জানতে চেয়ে প্রাক্তন মুখ্যসচিবকে নোটিস।
কলকাতা , ১ জুন:- গত শুক্রবার কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে পর্যালোচনা বৈঠকে তিনি কেন উপস্থিত ছিলেন না তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তার কাছে প্রশ্নের উপযুক্ত জবাব চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রটোকল ভেঙে তিনি ঐদিন […]
এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের একমাত্র বিকল্প উন্নততর তৃণমূল :-মুখ্যমন্ত্রী
কলকাতা , ৪ ফেব্রুয়ারি:- রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল কংগ্রেস বলে দাবি করলেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে আজ দলের সংখ্যালঘু সেলের বৈঠকে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন বিজেপি এরাজ্যে দাঙ্গা বাধাতে চায়। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বলে তার দাবি। তাই এ […]
হুগলি প্রেস ক্লাব ও ভারত সেবাশ্রমের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন।
হুগলি, ৩ মে:- কোভিড পরিস্থিতি ও ইয়াস ঘূর্ণিঝড় কবলিত মানুষদের কথা মাথায় রেখে হুগলি প্রেস ক্লাব ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো “খাদ্য সামগ্রী বিতরণ” অনুষ্ঠান। শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাবের ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক বিপন্ন মানুষের হাতে তুলে দেয়া হয় এই খাদ্য সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মহাদেবানন্দ,বিশিষ্ট […]






