শিলিগুড়ি, ১০ অক্টোবর:- ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। শনিবার ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের পশ্চিম মাদাতি টোলগেট এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে সন্দেহ জনক একটি ১০ চাকা কন্টেনার ট্রাক আটক করে পুলিশ। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশি মদ। এই ঘটনায় ওই ট্রাকের চালক ও খালাসিকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম নিজাম আলি(৩৬) মহম্মদ আলম(২৮)। দুজনেই উত্তর প্রদেশের মোরাদাবাদের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে যে ওই উদ্ধার হওয়া মদগুলো শিলিগুড়ির দিক থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং অনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।
Related Articles
চলতি বছরে উচ্চমাধ্যমিকের বাকি তিনটে পরীক্ষা আগামী জুন মাসে – মুখ্যমন্ত্রী।
নবান্ন, হাওড়া,১৫ এপ্রিল:- লকডাউন এর জেরে স্থগিত হয়ে যাওয়া চলতি বছরে উচ্চমাধ্যমিকের বাকি তিনটে পরীক্ষা আগামী জুন মাসে নেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন পরীক্ষা গ্রহণের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে । পাশাপাশি একাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সবাইকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। […]
তিনদিনের সফরে বুধবার মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ মে:- তিনদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী বুধবার মালদায় যাচ্ছেন। এই সফরকালে তার একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে বুধবার সেখানে পৌঁছে, মালদা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। জেলার সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের ওই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের জেলার দলের জনপ্রতিনিধিরাও মালদার প্রশাসনিক […]
করোনার থাবায় অকালে প্রান হারালেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।
সুদীপ দাস , ১৩ জুলাই:- করোনার থাবায় অকালে প্রান হারালেন এক ডেপুটি ম্যাজিস্ট্রেট। চন্দননগর মহকুমা শাসক দপ্তরে নিযুক্ত থাকা ওই ম্যাজিস্ট্রেটের নাম দেবদত্তা রায়(৩৮)। বাড়ি দমদম এলাকায়। তবে শ্রীরামপুরের ভাড়া বাড়ি থেকেই তিনি চন্দননগরে কাজে যাতায়াত করতেন। শারিরীক অসুস্থতার কারনে এমাসের গোড়া থেকেই তিনি কাজে আসছিলেন না। সোয়াব টেস্টে তাঁর কোভিড পজেটিভ ধরা পরে। রবিবার […]







