অর্ণব বিশ্বাস,৭ জানুয়ারি:- মুম্বাইয়ের একগুচ্ছ সঙ্গীতশিল্পীর উপস্থিতিতে এবারে রিষড়া মেলা জমজমাট। হাড়হিম করা ঠান্ডাকে আজও হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। সোমবার সকাল থেকেই হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড়া মেলায় কিন্তু সাধারণের ভিড় উপচে পড়লো। প্রত্যেকবছরই এই মেলা জনসাধারনের কাছে এক শীতকালীন উৎসব হয়ে ওঠে। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। আর হবে নাই বা কেনো এই মেলা তো শুধুই মেলা নয়, এই মেলা হলো রিষড়া শহরের এক ঐতিহ্য। রিষড়ার জগদদ্ধাত্রী পুজোর মতই “রিষড়া মেলা” আজ সকলের কাছে এক মিলন উৎসবে পরিণত হয়েছে।
৩০ তম এই রিষড়া মেলায় এবার সুদেশ ভোঁসলে , সঞ্চিতা , সনজিৎ মন্ডলের গায়ক আসতে চলেছেন। মেলা কমিটির পক্ষে রিষড়া পুরসভার পৌরসদস্য মনোজ গোস্বামী বলেন প্রত্যেকবছর রিষড়া মেলা নতুন নতুন ভাবনা নিয়ে আসছে। এবারে মেলা বিগত বারের গুলির তুলনায় সেরা। পাশাপাশি তিনি বলেন পৌরপ্রধান বিজয় সাগর মিস্রর উদ্যোগে একশ শতাংশ কাজ হয়েছে সেটা মানুষই বলবে। আগামী দিনে মানুষকে আর জনপ্রতিনিধিদের কাছে আসতে হবে না , সমাধান অ্যাপের উন্নত পরিষেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে জনপ্রতিনিধিরা ।Related Articles
জমা না হওয়া বিজেপি প্রার্থীদের মনোনয়ন শুক্রবার, নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কলকাতা, ১৬ জুন:- পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টের মঙ্গলবারের রায়ের কিছু অংশ পুনর্বিবেচনার আর্জি করেছিল রাজ্য। শুক্রবার আর্জি প্রত্যাহার করে নিল রাজ্য। প্রধান বিচারপতিকে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যাহারের আর্জি মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার পুলিশ নিয়ে গিয়েও যে সব বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি শুক্রবার তাঁরা মনোনয়ন জমা দিতে পারবেন, নির্দেশ দিল […]
টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ ছাত্র উত্তরপাড়ায়।
হুগলি, ২৫ জুলাই:- হুগলীর উত্তরপাড়ার মাখলায় টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ ছাত্র, উত্তরপাড়া থানায় নিখোঁজ ডাইরি পরিবারের,তদন্তে পুলিশ. গতকাল বিকালে টিউশন পড়তে বেরিয়ে উত্তরপাড়া মাখলা সারদা পল্লীর একটি আবাসন এর বাসিন্দা ইংরেজি মাধ্যমের ছাত্র নিখোঁজ, পরিবার এর পক্ষ থেকে উত্তরপাড়া থানায় নিখোঁজ ডাইরি করেছে, সিসি ক্যামেরায় দেখা গেছে বাড়ি থেকে বেরোনোর সময় পিছনে একটি ছেলে পিছু […]
রাজভবনে শপথ নিয়েই নবান্নে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৪ মে:- রাজভবনের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সরাসরি নবান্নে যাবেন। সেখানেও রাজ্য প্রশাসনের তরফে তাকে স্বাগত জানাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের মহানির্দেশক সহ প্রশাসনের শীর্ষ কর্তারা তাকে স্বাগত জানাতে নবান্নের নির্ধারিত ফটকে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রীর সেখানে পৌছানোর পর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। কমব্যাট […]










