পশ্চিম মেদিনীপুর , ২০ জুলাই:- করোনা যুদ্ধ জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরল ২৩ জন ইএফআর জওয়ান। প্রসঙ্গত দিন তিনেক আগে খড়্গপুরের সালুয়া ইএফআর হেডকোয়ার্টারেই করোনা সংক্রমিত হয়ে মেদিনীপুর শহর লাগোয়া কোভিড হাসপাতালে ভর্তি হয় ২৩ জন ইএফআর জওয়ান। রবিবার প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেইমত সোমবার সকালেই তাদের ছুটি দেওয়া হয় হাসপাতাল থেকে। ছুটির সময় তাদের হাতে ফুল, চকলেট দিয়ে সম্বর্ধনা দেয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত, মেদিনীপুর কোতোয়ালী থানার দায়ীত্বপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী পাল সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরতে পেরে খুশি ইএফআর জওয়ানরা।
Related Articles
শেষ পর্যন্ত বিধানসভার অধিবেশন নিয়ে জটিলতা কাটলো।
কলকাতা , ২২ জুলাই:- শেষ পর্যন্ত জটিলতা কাটল রাজ্য বিধানসভার অধিবেশন নিয়ে। রাজ্যপাল অনুমোদন দেওয়ায় আগামী সোমবার থেকেই তাই রাজ্য বিধানসভায় বসতে চলেছে বর্ষাকালীন অধিবেশন। তবে সেদিন রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে তা নিয়ে নতুন করে আর কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। মনে করা হচ্ছে তাই সেই বৈঠক হবে নবান্নের সভাঘরেই। এদিন অর্থাৎ শনিবার রাজ্য পরিষদীয় […]
পরিযায়ী শ্রমিকদের জন্য আবাসনের ব্যাবস্থা, জানালেন ফিরহাদ হাকিম।
কলকাতা , ১৪ মে:- রাজ্য সরকার এবার পরিযায়ী শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সংশ্লিষ্ট সংস্থা ভিন রাজ্য বা জেলা থেকে আশা শ্রমিকদের থাকার জন্য এই আবাসন ভাড়া নিতে পারবে ৷ আবার কাজ শেষ হলে বা চুক্তি শেষ হলে আবার সন দপ্তর তা ফিরিয়ে নেবে বলে দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন ৷ এজন্য […]
দুই গাড়ির সংঘর্ষ। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত তিন।
হাওড়া , ২০ জুলাই:- হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটে। একটি ট্যাক্সির সাথে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। এদের পুলিশি উদ্যোগে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, এদিন ট্যাক্সিটি সাঁত্রাগাছির দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। এর উল্টোদিকে থাকা মিক্সিং মেশিনের গাড়িটি কলকাতা থেকে সাঁতরাগাছির দিকে আসছিল।সাঁত্রাগাছি ব্রিজে ওঠার […]









