কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- ঈশ্বরচ্ন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকীর প্রাক্কালে রাজ্য সরকার তার জন্মস্থান বীরসিংহ গ্রামের সার্বিক উন্নয়নে একটি উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির কথা ঘোষণা করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক পদাধিকার বলে ওই উন্নয়ন পর্ষদ এর সভাপতি হবেন। এছাড়া স্থানীয় সাংসদ বিধায়ক এবং বিভিন্ন আধিকারিকেরা ওই কমিটিতে থাকবেন। আগামী শনিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী অনুষ্ঠানের সূচনা হচ্ছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে এক বছর ধরে তা পালন করা হবে বলে রাজ্য সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছে। বীরসিংহ গ্রামে সফরে গিয়ে মুখ্যমন্ত্রী এই কর্মসূচি এবং ওই এলাকার উন্নয়নে একটি আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ তৈরীর কথা ঘোষণা করেন।
Related Articles
পেটেন্ট- ফি না মেটালে পশ্চিমবঙ্গ সহ দেশের ২৭টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাটারি চালিত ই-রিকশা বা টোটো-র রেজিস্ট্রেশন করা যাবেনা।
কলকাতা,২৮ ফেব্রুয়ারি:- পেটেন্ট- ফি না মেটালে পশ্চিমবঙ্গ সহ দেশের ২৭টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাটারি চালিত ই-রিকশা বা টোটো-র রেজিস্ট্রেশন করা যাবেনা। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যে ই-রিকশা রেজিস্ট্রেশনের নামে বেআইনিভাবে লাইসেন্স প্রদান চলছে। আলিপুর আদালত গত ২৪ শে ফেব্রুয়ারি এবিষয়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। গত ২০১২ সালের ২৮ শে ডিসেম্বর ভারতে তিন চাকার গাড়িতে পরিবেশ বান্ধব […]
কোথাও সিএএ বিরোধী থিম, কোথাও সাবেকি পুজো। হাওড়ায় সরস্বতী পুজোয় উৎসবের মেজাজ।
হাওড়া,২৯ জানুয়ারি:- কোথাও এনআরসি এবং সিএএ-র প্রতিবাদে থিম, আবার কোথাও সাবেকি পুজো, হাওড়াতেও সরস্বতী পুজো এবার জমজমাট। বুধবার সকাল থেকেই হাওড়ার বিভিন্ন পূজামন্ডপে ভিড় দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই বিভিন্ন স্কুল এবং কলেজে সরস্বতী পূজা চলছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব, বারোয়ারি এবং বাড়িতে চলছে সরস্বতী পুজো। এবছর বালির নাইন স্টার ক্লাবের থিমে উঠে […]
ফুটবলার হত্যা মামলায় প্রাক্তন কাউন্সিলর পিন্টু নাগ সহ মোট ৮ জনকে বেকসুর খালাস দিল আদালত।
হুগলি , ৩ মার্চ:- শ্রীরামপুর তারাপুকুরের ফুটবলার স্নেহাশিষ দাশগুপ্ত (রাজা) হত্যা মামলায় শ্রীরামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর পিন্টু নাগ সহ মোট ৮ জন কে বেকসুর খালাস দিল শ্রীরামপুর আদালত। বুধবার শ্রীরামপুর আদালতের বিচারক সুরেশ বিশ্বকর্মা এই রায় দেন। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা মামলায় অভিযুক্তরা বেকসুর খালাস হতেই আদালত চত্বরে উচ্ছাস দেখায়। আসামী পক্ষের আইনজীবী […]






