পু:বর্ধমান,৪ জানুয়ারি:- আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ। শনিবার সন্ধ্যা ৮ টা ১৯ মিনিট নাগাদ স্টেশনের মূল ভবনের দোতলার একটি বড় অংশ সাইনবোর্ড সমেত ভেঙে পড়ে।এই সময়ই স্টেশনে প্রচুর লোকাল ও এক্সপ্রেস ট্রেন ঢোকে।তাই ওই সময় প্রচুর মানুষ সেখানে ছিলেন।ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে বহু মানুষ,আশঙ্কায় দমকল।তারা জীবিত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে ।গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছে কয়েকজন।কাজে নেবেছে আরপিএফ। ৯টা ৩২মিনিটে আরও একটি অংশ ভেঙে পড়ল ৷ স্টেশনে ঢোকার মুখেই সামনে একটি বড় অংশ ভেঙে পড়ে রাত ৮টা ১৯ মিনিটে নাগাদ৷ বহু যাত্রী আটকে পড়েছেন স্টেশনের মধ্যে৷ ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে৷ ধ্বংসস্তূপের মধ্যে কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা এখনও বোঝা যাচ্ছে না৷ হাওড়ার ডিআরএম ইশা খান স্বীকার করেছেন, গোটা ঘটনার দায় রেলের ৷ আতঙ্কে কয়েক হাজার মানুষ ভিড় করেছেন ঘটনাস্থলে ৷
Related Articles
তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে গাছ লাগানোর আর্জি জানাল অ্যাথেলিটরা।
হুগলি, ২৪ এপ্রিল:- বাড়তে থাকা তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে গাছ লাগানোর আর্জি জানাল অ্যাথেলিটরা। রবিবার অক্ষয় তৃতীয়ার দিন সকালে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে অ্যাথেলেটিক্স ফরম ফ্রীডমের কর্মীরা। স্টেডিয়াম মাঠের উত্তরদিকে শিশু, কদম, তেজপাতা গাছের চারা বসানো হয়। ওই কর্মসূচিতে হাজির ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই, শ্রীরামপুরের পুরপ্রধান গিরীধারী শাহ, কাউন্সিলর অসীম পণ্ডিত, […]
পুলিশের পাশে হুগলি ইউনাইটেড ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান।
হুগলি,৫ মে:- আজ সকালে আমরা হুগলি ইউনাইটেড ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় 16 টি থানায় যেমন শ্রীরামপুর থানা, শ্রীরামপুর ট্রাফিক গার্ড, রিষড়া থানা, কোন্নগর থানা ,উত্তরপাড়া থানা ,উত্তরপাড়া ট্রাফিক ,বালি ট্রাফিক গার্ড, বেলানগর ট্রাফিক, ডানকুনি ট্রাফিক এফসিআই, ডানকুনি থানা ,চন্ডীতলা থানা, বড়া ফাঁড়ি, পিয়ারাপুর ফাঁড়ি ইত্যাদি আরো নানাবিধ জায়গার পুলিশ আধিকারিক সহ পুলিশ ভাই […]
আমফান পর্ব থেকে শিক্ষা , দলের নেতাদের চাল- ত্রিপল চুরি আটকাতে এবার দুয়ারে ত্রাণ মমতার।
কলকাতা , ২৭ মে:- গত বছরের আমফান পর্ব থেকে শিক্ষা নিয়ে ইয়াসের ত্রাণ বণ্টনে বাড়তি সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আমফানের ত্রাণের ত্রিপল-চাল চুরির অভিযোগে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের দিকে অভিযোগের আঙুল উঠেছে ঘূর্ণিঝড় যশ এর ক্ষতিপূরণ বিলির সময় তার পুনরাবৃত্তি এড়াতে এবার প্রথম থেকে সক্রিয় হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ […]









