বীরভূম,২৫ জানুয়ারি:- বিশ্বভারতীতে ছাত্র মারধরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন বিতর্কে সূচনা করেছে। গত ৭ই জানুয়ারি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে বিশ্বভারতীতে একটি মোমবাতি মিছিল হয়। সেই মিছিলে উপাচার্য ও ছাত্র মারধরের ঘটনায় মূল অভিযুক্ত অচিন্ত্য বাগদির কথপোকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে উপাচার্য অচিন্ত্য বাগদী কে নির্দেশ দিচ্ছেন তার বাইক বাহিনী নিয়ে চলে আসার।সেই পরিপ্রেক্ষিতে অচিন্ত্যকে বলতে শোনা যাচ্ছে আপনার গ্রিন সিগন্যাল পেলেই সবটা হয়ে যাবে। প্রসঙ্গত ৮ ই জানুয়ারি বিশ্বভারতীতে সিএএ এর সমর্থনে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাস গুপ্ত সেমিনার ছিল। সেই দিন বাম সমর্থিত ছাত্ররা ব্যাপক বিক্ষোভ দেখায়।তারপর গত ১৫ই জানুয়ারি হোস্টেলে ঢুকে ছাত্রদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে অচিন্ত্য দের বিরুদ্ধে।
Related Articles
করোনার ৪র্থ ঢেউ সামলাতে যুদ্ধকালীন তৎপরতা স্বাস্থ্য দপ্তরের।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- করোনা মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে মক ড্রিল চালানো হয়। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, তিনদিনের বিশেষ মহড়ার প্রথম দিনে মঙ্গলবার রাজ্যের মোট ৪৪টি সরকারি হাসপাতালে বিশেষ মহড়া চালানো হয়। এর মধ্যে রয়েছে কলকাতার ৫টি হাসপাতাল। এগুলি হল, এস এস কে এম, বেলেঘাটা আইডি, আরজিকর, […]
বিধ্বস্ত পাহাড়ের পরিস্থিতি নিয়ে জিটিএ প্রধানের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৬ অক্টোবর:- প্রাকৃতিক দূর্যোগে বিধ্বস্ত পাহাড়ের পরিস্থিতি নিয়ে জিটিএ প্রধান অনিত থাপার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সকাল ১১টা নাগাদ থেকে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন জিটিএ প্রধান। তখনই মুখ্যসচিবের ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা জিটিএ প্রধানের। প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর সঙ্গে। রাজ্য সরকারের তরফে কত ক্ষয়ক্ষতি হয়েছে কালিম্পং সহ […]
বিজেপি বিধায়ককে বাধা পুলিশের, পায়ে হেঁটে ডানকুনি থেকে নবান্ন।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- নবান্ন অভিযানের সাতসকালে ডানকুনি দিল্লী রোডের উপর পুলিশের হাতে বাঁধা পেলেন পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি মোহন আদক সহ কয়েশ বিজেপির কর্মী সমর্থক। অবশেষে তাদের গাড়ি আটকে দেওয়ার ফলে বিধায়ক দলীয় কর্মী দের নিয়েই পায়ে হেঁটে নবান্ন অভিযানে রওনা দেন। এদিন বিমান ঘোষ বলেন গতকাল থেকেই আমাদের কর্মীদের আসতে […]











