পু:বর্ধমান,৪ জানুয়ারি:- আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ। শনিবার সন্ধ্যা ৮ টা ১৯ মিনিট নাগাদ স্টেশনের মূল ভবনের দোতলার একটি বড় অংশ সাইনবোর্ড সমেত ভেঙে পড়ে।এই সময়ই স্টেশনে প্রচুর লোকাল ও এক্সপ্রেস ট্রেন ঢোকে।তাই ওই সময় প্রচুর মানুষ সেখানে ছিলেন।ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে বহু মানুষ,আশঙ্কায় দমকল।তারা জীবিত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে ।গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছে কয়েকজন।কাজে নেবেছে আরপিএফ। ৯টা ৩২মিনিটে আরও একটি অংশ ভেঙে পড়ল ৷ স্টেশনে ঢোকার মুখেই সামনে একটি বড় অংশ ভেঙে পড়ে রাত ৮টা ১৯ মিনিটে নাগাদ৷ বহু যাত্রী আটকে পড়েছেন স্টেশনের মধ্যে৷ ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে৷ ধ্বংসস্তূপের মধ্যে কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা এখনও বোঝা যাচ্ছে না৷ হাওড়ার ডিআরএম ইশা খান স্বীকার করেছেন, গোটা ঘটনার দায় রেলের ৷ আতঙ্কে কয়েক হাজার মানুষ ভিড় করেছেন ঘটনাস্থলে ৷
Related Articles
বি.গার্ডেন নিয়ে আলোচনা।
হাওড়া , ২৮ জানুয়ারি:- শিবপুর বোটানিক্যাল গার্ডেনের দেখভাল,রক্ষণাবেক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে গতকাল বুধবার বোটানিক্যাল গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক আলোচনায় মিলিত হন বি.গার্ডেন সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। গত বছর বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ের কারণে বাগানটির ব্যাপক ক্ষতি হয়। এরপরে এদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বাগানের সৌন্দর্য্যায়ণ, নষ্ট হয়ে যাওয়া […]
তোলার টাকা দিতে না চাওয়ায় টোটো চালককে মারধোর বাঁকড়ায়।
বাঁকড়া, ১৫ মার্চ:- বাঁকড়ায় টোটো নিয়ে গন্ডগোল। অভিযোগ, তোলার টাকা দিতে না চাওয়ায় টোটো চালককে মারধর করা হয়। যদিও পুলিশের দাবি, রাস্তা জ্যাম করে টোটো চালানো নিয়ে দু’পক্ষের বচসা থেকেই মারপিট। পুলিশ জানিয়েছে, রাস্তা জ্যাম করে টোটো চালানোর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দু’পক্ষ বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া মিশ্র […]
উদ্ধার হওয়া প্রত্ন নিদর্শন বেহাত হওয়ার হাত থেকে রক্ষা করতে উদ্যোগী রাজ্য।
কলকাতা, ২৯ মার্চ:- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্বার হওয়া প্রত্ন-নিদর্শন পাচার বা বেহাত হওয়ার হাত রক্ষা করতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের কোনও জেলা থেকে প্রত্নতাত্ত্বিক কোনও নির্দশন উদ্ধার হওয়া মাত্রই রাজ্যর প্রত্নতাত্ত্বিক অধিকর্তাকে তা জানাতে হবে বলে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু ঘোষ […]








