হাওড়া , ১৬ সেপ্টেম্বর:- এক মহিলার শ্লীলতাহানির দায়ে সশ্রম কারাদন্ড হল সুকান্ত বেরা নামের এক যুবকের। বুধবার হাওড়ার প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় এই রায় দেন। এদিন সরকারি পক্ষের আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় জানান, দোষী সুকান্ত’র বিরুদ্ধে দু’বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচশ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের নির্দেশ দেন বিচারক। তিনি জানিয়েছেন, ২০০৮ সালের ২২ মে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার বাসিন্দা নিগৃহীতা মহিলা সুকান্তের বিরুদ্ধে শ্রীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন। অভিযোগ পেয়ে ব্যাঁটরা থানা গ্রেপ্তার করে় অভিযুক্ত সুকান্তকে। তারপর সুকান্তের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির মামলা চলে। বুধবার এই মামলার রায় ঘোষণা হয়।
Related Articles
করোনার বৃদ্ধি। সাময়িক বন্ধ থাকবে হাওড়া আদালতের কাজকর্ম।
হাওড়া, ২৭ এপ্রিল:- করোনার প্রকোপ বাড়তে থাকায় এবার হাওড়া আদালত সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। মঙ্গলবার হাওড়া জেলা আদালতের বার সংগঠন মিলিতভাবে সিদ্ধান্ত নেয় বুধবার থেকে হাওড়া আদালতের কোনও আইনজীবী আদালতের কাজে অংশগ্রহণ করবেন না। আগামী ৭ মে পর্যন্ত আইনজীবীরা আদালতের সমস্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিচারপদ্ধতির সঙ্গে যুক্ত সকলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া […]
রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডে নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে পুরপ্রধান।
হুগলি, ৫ এপ্রিল:- রিষড়া পুরসভার উদ্যোগে এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে উদ্বোধন করা হলো নতুন একটি উপস্বাস্থ্য কেন্দ্রে কেন্দ্রের। ১৭ নম্বর ওয়ার্ডের পুর সদস্য ঝুম্পা দাস সরকারের উদ্যোগে স্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন করলেন রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার উপ-পুর প্রধান জাহিদ হাসান খান, এছাড়াও উপস্থিত ছিলেন পুর সদস্য মনোজ […]
চার রাজ্য থেকে বিমান পথে এরাজ্যে ঢুকতে চাইলে থাকতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র থেকে বিমান পথে এ রাজ্যে কোনও যাত্রী ঢুকতে চাইলে, সঙ্গে থাকতে হবে আরটিপিসিআর–এ করা করোনা নেগেটিভ রিপোর্ট। এ রাজ্যে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই পরীক্ষা করাতে হবে। এই সিদ্ধান্ত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে কার্যকরী হবে। বুধবার কেন্দ্রে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পি এস […]









