হাওড়া , ১৬ সেপ্টেম্বর:- এক মহিলার শ্লীলতাহানির দায়ে সশ্রম কারাদন্ড হল সুকান্ত বেরা নামের এক যুবকের। বুধবার হাওড়ার প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় এই রায় দেন। এদিন সরকারি পক্ষের আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় জানান, দোষী সুকান্ত’র বিরুদ্ধে দু’বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচশ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের নির্দেশ দেন বিচারক। তিনি জানিয়েছেন, ২০০৮ সালের ২২ মে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার বাসিন্দা নিগৃহীতা মহিলা সুকান্তের বিরুদ্ধে শ্রীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন। অভিযোগ পেয়ে ব্যাঁটরা থানা গ্রেপ্তার করে় অভিযুক্ত সুকান্তকে। তারপর সুকান্তের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির মামলা চলে। বুধবার এই মামলার রায় ঘোষণা হয়।
Related Articles
নিউ টাউনে পোষণ পার্ক, পঞ্চবটি বন
কলকাতা, ২৭ মার্চ:- মানব সভ্যাতা সৃষ্টির সময় থেকেই গাছা পালা, ফুল ফল না গাছের সেকড় ব্যাবহার করেই নানা রোগের চিকিতসা হত। পরবর্তীকালে ক্রমশ জনপ্রিয়তা পায় আয়ুর্বেদ চিকিতসা। বর্তমানে এলোপ্যাথি, হোমিওপ্যাথি ও অন্যান্য চিকিতসা ব্যাবস্থাও অনেকটাই নির্ভর করে এই গাছ গাছালির উপর। তাই ভেষজ চিকিতসার উপর মানুষের আগ্রহ বাড়াতে এবং অপুষ্ঠিজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ – বৃদ্ধদের পুষ্টির […]
প্লাস্টিক ক্যারিব্যাগ রুখতে অভিযানে নামলো বৈদ্যবাটি পৌরসভা।
হুগলি, ১৯ অক্টোবর:- বৈদ্যবাটি পৌরসভা, শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ অভিযানে নামলো। ৭৫ মাইক্রোন নিচে ক্যারিব্যাগ প্লাস্টিকের ব্যবহার নিয়ে অভিযান চালানো হয় শেওড়াফুলি পাইকারি বাজার সহ বিভিন্ন দোকানে। পাঁচজন ব্যবহারকারীসহ দুজন হোলসেল প্লাস্টিক বিক্রেতার কাছ থেকে ৩২ কেজি প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করে পৌরসভা৷ তাদের থেকে ১২৫০ টাকা জরিমান করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। […]
ফের করোনার সংক্রমণ ঘিরে উদ্বেগ কলকাতায়।
কলকাতা, ১৭ মে:- ফের করোনার সংক্রমণ ঘিরে কলকাতায় উদ্বেগ ছড়িয়েছে। গত এক সপ্তাহে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতাল কলকাতার বাসিন্দা ৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের জন্য আক্রান্তরা সেখানে ভর্তি হয়েছিলেন। নিয়মমাফিক পরীক্ষার সময় তাঁদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে রিপোর্ট নেগেটিভ আসায় ইতিমধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া […]











