কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র থেকে বিমান পথে এ রাজ্যে কোনও যাত্রী ঢুকতে চাইলে, সঙ্গে থাকতে হবে আরটিপিসিআর–এ করা করোনা নেগেটিভ রিপোর্ট। এ রাজ্যে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই পরীক্ষা করাতে হবে। এই সিদ্ধান্ত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে কার্যকরী হবে। বুধবার কেন্দ্রে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পি এস খারোলাকে চিঠি লিখে সমস্ত বিমানসংস্থাকে এই সিদ্ধান্ত জানাতে বলেছেন স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদী। এই সিদ্ধান্ত যাতে কার্যকরী হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এই চার রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার পরিপ্রেক্ষিতে এই রাজ্যে যাতে কোনও ভাবে সংক্রমণ না ছড়ায় তাই এই সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার।
Related Articles
*জাল আধার কার্ড তৈরির অভিযোগ ডোমজুড়ে; স্ক্যানার মেশিন, প্রিন্টার সহ কম্পিউটার বাজেয়াপ্ত করলো পুলিশ।
হাওড়া, ২০ ডিসেম্বর:- হাওড়ায় দেদার তৈরি হচ্ছিল জাল আধার কার্ড। অভিযোগ পেয়েই ব্যবস্থা নিল পুলিশ। স্ক্যানার মেশিন, প্রিন্টার সহ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। জাল আধার কার্ড তৈরির অভিযোগ উঠেছে ডোমজুড় থানার বেগড়ী গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের জনৈক সদস্য দীর্ঘদিন ধরেই এই কাজে যুক্ত ছিলেন। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে […]
৬৯টি মিসিং মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিলো পুলিশ।
হাওড়া, ১৫ এপ্রিল:- গত এক মাসে বিভিন্ন ঘটনায় মিসিং হয়ে যাওয়া ৬৯টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো যাচাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। হাওড়া সিটি পুলিশের ফিরে পাওয়া প্রকল্পের অধীন এক কর্মসূচির মাধ্যমে হাওড়ার গোলাবাড়ি থানার উদ্যোগে এই সমস্ত ফোন এক অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হয়। শনিবার পয়লা বৈশাখ দুপুরে হাওড়ার গোলাবাড়ি থানায় […]
করোনা আতঙ্কে এখন মানুষ কার্যত গৃহবন্দী। যাত্রী কম হওয়ায় আরও বাতিল ট্রেন।
হাওড়া ,১৯ মার্চ :- করোনা আতঙ্কের জেরে কার্যত গৃহবন্দী মানুষ। ফলে প্রতিদিনই কমছে রেলের যাত্রী সংখ্যা। তার জেরেই একের পর এক বাতিল করা হচ্ছে ট্রেন। এদিনও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন যাত্রী কমের কারণে বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। আপ ও ডাউনে হাওড়া-পুরী-হাওড়া গরীব রথ ট্রেন বাতিল করা হয়েছে। আপে ২৪,২৬,ও ৩১ মার্চ […]










