হুগলি , ২৩ আগস্ট:- হুগলি জেলার গোঘাটের নবাসন এলাকায় বিজেপি যুব মোর্চা নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার বিজেপি কর্মী সৌভিক মুখার্জীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়িতে। আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির আরামবাগ সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ তৃণমূলের দিকে আঙ্গুল তোলেন। তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। এমনিতেই খানাকুলে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত রয়েছে আরামবাগ। গতকাল খানাকুলে ঘুরে গেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ আবার এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়া চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Related Articles
উত্তরপাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরো এক।
হুগলি , ১৫ জুন:- উত্তরপাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরো এক,ডাকাতি হওয়া পুরো টাকা উদ্ধার করল পুলিশ। উত্তরপাড়া থেকে ধৃত উমেশ পাশোয়াের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র,কার্তুজ,মোবাইল ও নগদ পঁচিশ হাজার টাকা। গত ৫ জুন উত্তরপাড়ার রাজেন্দ্র এভিনিউ এ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢুকে ১৭ লাখ ২৮ হাজার টাকা […]
আবারও বড় রেকর্ড গড়লেন এলএম টেন !
স্পোর্টস ডেস্ক , ১৩ জুলাই:- লা-লিগায় ১৭ বছর পুরনো রেকর্ড ছুঁড়েল লিওনেল মেসি। ভায়াদোলিদের বিপক্ষে বার্সেলোনায় হয়ে আর্তুরো ভিদাল জয়সূচক গোল করেন। সেই গোলেই অবদান রেখে নতুন নজির গড়লেন লিও। ম্যাচের ১৫ মিনিটে চিলিয়ান মিডফিল্ডার ভিদাল কে পাসটি দিয়েছিলেন মেসি। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বক্সের বাইরে থেকে ভেতরে থাকা ভিদালের উদ্দেশ্যে বুদ্ধিদীপ্ত এক পাস দিয়েছিলেন […]
সর্বভারতীয় স্তরে প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বেলুড় মঠে।
হাওড়া,২৭ডিসেম্বর:- রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে এই প্রথম সর্বভারতীয় স্তরে প্রাক্তনী সম্মেলন হতে চলেছে বেলুড় মঠে। ২৮ ও ২৯ ডিসেম্বর, শনি ও রবিবার ২ দিনের ওই সম্মেলনে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রায় সাড়ে ৩ হাজার প্রাক্তন ছাত্রছাত্রী যোগ দেবেন। এ বিষয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে জানানো হয়েছে, দেশের ৪৮টি রামকৃষ্ণ মঠ ও […]








