হুগলি , ২৩ আগস্ট:- হুগলি জেলার গোঘাটের নবাসন এলাকায় বিজেপি যুব মোর্চা নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার বিজেপি কর্মী সৌভিক মুখার্জীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়িতে। আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির আরামবাগ সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ তৃণমূলের দিকে আঙ্গুল তোলেন। তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। এমনিতেই খানাকুলে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত রয়েছে আরামবাগ। গতকাল খানাকুলে ঘুরে গেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ আবার এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়া চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Related Articles
শিলিগুড়িতে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান,ব্যাপক চাঞ্চল্য
শিলিগুড়ি , ২৩ এপ্রিল:- শুক্রবার শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা যে এদিন ভোরবেলা স্থানীয়রা ওই এলাকায় আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এবং তরীঘরী খবর দেন দমকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। […]
হুগলিতে ১৮ টি বিধানসভার ভোটগ্রহণ ২৯ শে এপ্রিল।
হুগলি, ১৫ মার্চ:- পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট, গণনা ৪ মে। হুগলির ১৮টি বিধানসভা কেন্দ্রেই দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানান, রবিবার পর্যন্ত জেলায় মোট ভোটার ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জন। মোট বুথ ৫,২৩৮টি এবং ভোটকেন্দ্র ৩,১২৬টি। ভোটকর্মীর প্রয়োজন ২৪,৪৭২ জন, যা পর্যাপ্ত রয়েছে। এর […]
প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে নির্দেশ শিক্ষা দপ্তরের।
কলকাতা, ১৫ অক্টোবর:- রাজ্যের সরকারি স্কুলগুলির প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে এবার নির্দেশ দিল শিক্ষা দফতর। দফতরের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। চলতি বছরের ২ মে স্কুল শিক্ষা দফতরের এক অধিকর্তার জারি করা এক নির্দেশিকার ভিত্তিতেই এই অতিরিক্ত বেতন ফেরাতে বলা হয়েছে। এই নির্দেশিকায় লেখা রয়েছে যে, মাধ্যমিক […]










