স্পোর্টস ডেস্ক , ১৩ জুলাই:- লা-লিগায় ১৭ বছর পুরনো রেকর্ড ছুঁড়েল লিওনেল মেসি। ভায়াদোলিদের বিপক্ষে বার্সেলোনায় হয়ে আর্তুরো ভিদাল জয়সূচক গোল করেন। সেই গোলেই অবদান রেখে নতুন নজির গড়লেন লিও। ম্যাচের ১৫ মিনিটে চিলিয়ান মিডফিল্ডার ভিদাল কে পাসটি দিয়েছিলেন মেসি। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বক্সের বাইরে থেকে ভেতরে থাকা ভিদালের উদ্দেশ্যে বুদ্ধিদীপ্ত এক পাস দিয়েছিলেন মেসি।লিগার চলতি মরসুমে মেসির ২০টি অ্যাসিস্ট হয়ে গেল। সেই সঙ্গে এই মরসুমে মেসির ঝুলিতে ২২টি গোল রয়েছে। ভিদালকে দিয়ে গোল করিয়ে ১৭ বছর পুরোনা থিয়েরি অঁরিকে ছুঁলেন মেসি। আর্সেনালে তিনি ২০০২-০৩ মরসুমে ২০টি অ্যাসিস্টের সঙ্গে ২৪ গোল করেছিলেন। আর লা লিগাতে মেসি পুরোনো টিমমেট খাবি হার্নান্ডেজকে ছুঁয়ে ফেললেন। করোনা পরবর্তী ফুটবলে মেসির পায়ে অবশ্য সেই ম্যাজিক দেখা যাচ্ছে না। এলএম টেন করোনা পর শুরু হওয়া স্প্যানিশ লিগে মাত্র তিনটি গোল করেছেন। তার মধ্যে দুটো পেনাল্টিতে। তা হলে মেসি কি ক্লান্ত? ফুটবল মহলে এই প্রশ্ন কিন্তু উঠছে!
Related Articles
দিল্লি-হিংসার প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের প্রতিবাদ ধিক্কার মিছিল।
হাওড়া,৪ মার্চ:- দিল্লি-হিংসার প্রতিবাদে হাওড়ায় পথে নামল তৃণমূল। বুধবার বিকেলে শিবপুর ট্রামডিপো থেকে মধ্য হাওড়া তৃণমূলের উদ্যোগে এক ধিক্কার প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। মিছিলের নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ত্রী অরূপ রায়। ওই মিছিল হাওড়া ময়দান মেট্রো চ্যানেলে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন সুপ্রীতি চট্টোপাধ্যায়, সৃষ্টিধর ঘোষ, শ্যামল মিত্র, […]
ইয়াসে ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াতে বর্ষার মুখে ধানবীজ বিতরন করল ভারত সেবাশ্রম সঙ্ঘ
দক্ষিন ২৪ পরগনা, ৮ জুন:- ইয়াস ও ভরা কোটালে প্লাবিত হয়েছে সুন্দরবন অঞ্চলের হাজার হাজার একর জমি।নষ্ট হয়ে গেছে ফসল। এই পরিস্থিতিতে সুন্দরবনের বিস্তির্ন এলাকায় ত্রান কাজ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের উদ্যোগে এবার রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি বর্ষায় ধান চাষের জন্যে চাষীদের দেওয়া হল ধান বীজ। দক্ষিন ২৪ পরগনার কুলপি ব্লকে ভারত সেবাশ্রম […]
তোলা না পেয়ে মারধর , গরম তেল ঢেলে দেওয়া হল দোকানের কর্মচারীকে।
সুদীপ দাস, ২৪ ফেব্রুয়ারি:- তোলা না পেয়ে দোকানমালিককে মারধর, গায়ে গরম তেল ঢেলে মাথা ফাটিয়ে দেওয়া হলো দোকানের কর্মীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার পাঙ্খাটুলি মোড়ে। পথ অবরোধ স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ। গুরুতরভাবে জখম দোকানের কর্মী সুকান্ত মন্ডল। তাঁর মাথায় চারটি সেলাই পরেছে। গরম তেলে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। সুকান্ত তাঁর কাকার দোকানে কাজ করতো। দুষ্কৃতিদের […]









