সুদীপ দাস , ২৩ আগস্ট:- গত ১২ তারিখে ভদ্রেশ্বর তেলিনিপাড়া থেকে ৮২ বছরের নিমাই ঘোষ নামে এক ব্যক্তি চুঁচুড়ার মল্লিক কাশিম হাটের একটি অজন্তা নামক বেসরকারি নার্সিং হোমে শাষকষ্ট নিয়ে ভর্তি হন। ডাক্তার তার উপসর্গ দেখে সরকারি হাসপাতালে রেফার করেন, কারণ সন্দেহ হয় করোনার। কিন্তু পেশেন্ট ও বাড়ির লোক, তারা যেতে চাননি সরকারি হাসপাতালে। তখন বাধ্য হয়েই ওই নার্সিং হোম, আলাদা জায়গায় স্থানান্তরিত করে তার চিকিৎসা শুরু করেন। তার সোয়াব টেস্ট করা হয়, দেখা যায় করোনা পজিটিভ। এরপর ডাক্তারদের চেষ্টায় তিনি সুস্থ হয়ে ওঠেন। গতকাল তার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ছুটি দেওয়া হয় নার্সিং হোম থেকে। এই ঘটনায় বেসরকারি নার্সিং হোমে এই পরিষেবা দিতে পেরে খুশি ডাক্তার থেকে অন্য স্বাস্থ্যকর্মীরা। এদিন রিতিমত ফুল-মালা দিয়ে সম্ভাষন জানানোর পর তাঁকে ছুটি দেওয়া হলো। উল্লেখ্য হুগলি জেলায় বেসরকারী নার্সিং হোমে চিকিৎসা করে ৮২ বছরের কোন মানুষের করোনা জয় সম্ভাব্য প্রথম।
Related Articles
কড়া নিরাপত্তায় আজ হাওড়ায় রাম ঠাকুরের নিরঞ্জন।
হাওড়া, ১৩ আগস্ট:- ঐতিহ্যবাহী হাওড়ার রামরাজাতলার রাম ঠাকুরের নিরঞ্জন শোভাযাত্রা উপলক্ষে রবিবার সকাল থেকেই শহরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। এই শোভাযাত্রায় শুধু হাওড়া জেলার নয়, পার্শ্ববর্তী জেলাগুলির বিভিন্ন প্রান্ত থেকেও ভক্ত সমাগম হয়েছে। বিশাল শোভাযাত্রা সহকারে রাম ঠাকুরের নিরঞ্জন হবে। এদিন সকাল থেকেই চারিদিকে বসেছে মেলা। বিপুল পরিমাণ ভক্তদের আগমনের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক […]
হেলমেটহীন বাইক রেলি চন্দননগরে।
প্রদীপ বসু, ১ ফেব্রুয়ারি:- হেলমেট বিহীন বাইক র্যালি হয়ে গেল চন্দননগরে। ১লা ফেব্রুয়ারী থেকে চন্দননগর মেরীর মাঠে শুরু হচ্ছে চন্দননগর বিধানসভা উৎসব।চলবে ৬ তারিখ পর্যন্ত। উৎসব উদ্বোধনের আগে এক বাইক র্যালির আয়োজন করল উৎসব কমিটি। র্যালিতে অংশ নিয়েছিলেন মেয়র রাম চক্রবর্তী ও অন্যান্য কাউন্সিলর, এম আই সি, পৌর নিগমের কর্মীরা। র্যালি শুরু হয় জোড়া ঘাটের […]
ভূয়ো গোয়েন্দা পরিচয়ে আটক দুই, চাঞ্চল্য চুঁচুড়ায় !
সুদীপ দাস, ৬ সেপ্টেম্বর:- গোপনে দোকানপাটের ছবি তুলতে গিয়ে তুলকালাম। ব্যাবসায়ীদের জেরার মুখে বেসরকারী গোয়েন্দা বলে পরিচয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হলো দুই যুবককে। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়া থানার চকবাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর দেড়টা নাগাদ চকবাজারের বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাবসায়ীক প্রতিষ্ঠিনগুলির ছবি তুলছিলো দুই যুবক। বিষয়টি নজরে […]











