স্পোর্টস ডেস্ক , ২০ আগস্ট:- লকডাউনের মধ্যেই বাগদান পর্ব সেরে ফেললেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার বিজয় শঙ্কর । ইনস্টাগ্রামে বান্ধবী বৈশালী বিশ্বেশ্বরণের সঙ্গে দুটো ছবি পোস্ট করেছেন ভারতের অলরাউন্ডার । ক্যাপশনে দিয়েছেন শুধু আংটির ইমোজি । যাতে দেখা যাচ্ছে বৈশালীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি । এই পোস্টের পরই বিজয় ভেসে গিয়েছেন অভিনন্দনে। লোকেশ রাহুল , যুজভেন্দ্র চহাল , শ্রেয়াস আইয়ার মন্তব্য করেছেন ওই পোস্টে । অভিনন্দন জানিয়েছেন করুণ নায়ার , অভিনব মুকুন্দ , জয়ন্ত যাদবরাও । আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন তিনি । ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছিল বিজয় শঙ্করের । এক বছর পর মেলবোর্নে ওয়ানডে ফরম্যাটে অভিষেক ঘটে তাঁর । এখনও পর্যন্ত ১২ ওয়ানডে ও নয় টি-টোয়েন্টিতে খেলেছেন চেন্নাইয়ের এই অলরাউন্ডার । এক দিনের ম্যাচে তিনি করেছেন ২২৩ রান, নিয়েছেন চার উইকেট । টি-টোয়েন্টিতে তিনি করেছেন ১০১ রান , নিয়েছেন পাঁচ উইকেট ।
Related Articles
মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবনগর এলাকায় গুলিচালনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারাই দায়ী মন্তব্য দিলীপ ঘোষের।
পশ্চিম মেদিনীপুর,২৯ জানুয়ারি:- মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবনগর এলাকায় গুলিচালনায় দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারাই দায়ী বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার খড়্গপুর শহরে সাংসদের অস্থায়ী বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওখানে তৃণমূল কংগ্রেসের নেতারা মারপিট করেছে, গুলি চলিয়েছে”। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেস দলটি এখন সমাজবিরোধী দুষ্কৃতকারীদের হাতে […]
সাত সকালেই ইডির হানা হিন্দমোটরে।
হুগলি, ২৮ নভেম্বর:- সাত সকালে ইডি হানা হিন্দমোটর নিউ স্টেশন রোডের একটি আবাসনে।কেন্দ্রীয় এজেন্সির চার জন আধিকারিক ৬ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আবাসনে প্রবেশ করেন। রোহিত ও হরষিত আগরওয়াল দুই ভাই এই ফ্ল্যাটের বাসিন্দা। উত্তরপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে ওই আবাসন। Post Views: 392
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে “জয় শ্রীরাম” স্লোগান, কড়া নিন্দা হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূনের।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়া স্টেশনে রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে “জয় শ্রীরাম” স্লোগান দেওয়ার কড়া নিন্দা করলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটা রেলের সরকারি অনুষ্ঠান। এখানে রাজনৈতিক স্লোগান কেন দেওয়া হবে? এটা মুখ্যমন্ত্রীর অপমান। উনি খুব দুঃখ পেয়েছেন। আমরাও অপমানিত হয়েছি। রাজনীতির ময়দানে লড়াই হোকনা। কিন্তু এই সরকারি অনুষ্ঠানে স্লোগান দেওয়া, হৈচৈ […]








