হুগলি,১ জানুয়ারি:- পড়াশুনার জন্য মায়ের বকাবকির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেনীর ছাত্র। মৃত ওই ছাত্রের নাম সূর্য্যদীপ সরকার(১৪)। সূর্য্যদীপের বাড়ি চুঁচুড়া থানার ধরমপুর তাঁতিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বছরের শেষ দিন রাতে পাড়ার বন্ধুর জন্মদিনে গিয়েছিলো চুঁচুড়া দেশবন্ধু হাই স্কুলের ছাত্র সূর্য্যদীপ। আজ সকালেও সে পড়তে না বসায় তাঁর মা তাঁকে বাকাবকি করে। এরপর বেলার দিকে সে নিজের ঘড়ে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
বহু ডাকাডাকির পরও সূর্য্যদীপ দরজা না খোলায় দুপুর ১টা নাগাদ প্রতিবেশীরা দরজা ভেঙে দেখে টালির চালার ঘড়ে গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলছে সূর্য্যদীপ। তড়িঘড়ি তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। পুলিশ সূর্য্যদীপের মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। মায়ের সামান্য বকাবকির জন্য কিশোর বয়সেই মৃত্যুর পথ বেছে নেবে সে তা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। ঘটনার পর গভীর শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়।Related Articles
কলকাতার অনুকরণে দিল্লিতেও বইমেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ জানুয়ারি:- কলকাতা বইমেলার অনুকরণে দিল্লিতেও একটি বই মেলার আয়োজন করবে রাজ্য সরকার। সোমবার দুপুরে সল্টলেকের সেন্টাল পার্কে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার সূচনা করে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সেই বইমেলায় রাজ্যের সব জেলা অংশ নেবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘বইমেলা প্রাঙ্গণ তার নিজস্ব ঠিকানা পেল। আমার দীর্ঘদিনের পরিচিত, যখন সরকারে ছিলাম […]
সিপিএমের মিছিল থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে হামলা।
হুগলি, ২৬ ফেব্রুয়ারি:- সিপিএম এর মিছিল থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে চড়াও হওয়ার অভিযোগ, অভিযোগ ভিত্তিহীন দাবী সিপিএম এর। আজ সন্ধায় ফুরফুরা যাবার পথে চন্ডীতলার মশাট বাজারে আটকে পরে শ্রীরামপুর সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। তৃনমূল সাংসদের অভিযোগ সিপিএম এর একটা মিছিল যাচ্ছিল সেই মিছিল থেকে তার গাড়িতে চড়াও হয়। গাড়িতে ধাক্কা মারা হয়। এই ধরনের বিশৃঙ্খলা […]
নেতাজির জন্মদিনে দৃষ্টিহীনদের অন্নকূট প্রসাদ ও শীতবস্ত্র বিতরণ বিরাটি হিন্দু মিলন মন্দিরে।
উঃ২৪পরগনা,২৩ জানুয়ারি:- ওঁরা দৃষ্টিহীন। চোখে দেখতে পান না। ভিক্ষার্জনই রুটি-রুজির একমাত্র মাধ্যম। আজ বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ওঁরা নিমন্ত্রিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বিরাটি হিন্দু মিলন মন্দিরে। তিন দিনব্যাপী হীরকজয়ন্তী অনুষ্ঠান ও প্রণবানন্দ মহারাজের ১২৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিরাটি হিন্দু মিলন মন্দিরে এদিন ছিল অন্নকূট । সেই অনুষ্ঠানে বিশিষ্ট মানুষদের মাঝেই প্রায় শতাধিক […]








