কলকাতা,১ জানুয়ারি:- নতুন বছরের প্রথম দিনের ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই কালীঘাট চত্বরে ভিড় জামান ভক্তরা। প্রতিবছরের মতো এবছরও ছবিটা ব্যতিক্রম নয়। মন্দিরের গেট খোলার আগে থেকেই ভক্তেরা লাইনে হাজির। প্রতিবছরের মতো আজও অনেক ভক্তই এসেছেন নতুন বছরের প্রথম দিনটা মা-কে দর্শনের মাধ্যমে সূচনা করার জন্য। দীর্ঘ লাইন। বেলা যত গড়াচ্ছে ততই পুজোর ডালি হাতে ভক্তদের লম্বা লাইনও তত বাড়ছে। কল্পতরু উৎসবে সকাল থেকেই ভিড় কাশীপুর বাগানবাড়িতে। এখানেই ইংরেজি নববর্ষে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। ভক্তেরা দলে দলে এসে পুজো দেন। ভিড় উপচে পড়েছে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরেও।
Related Articles
অ্যাম্বুলেন্সে দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার উদ্যোগ রাজ্যের।
কলকাতা , ২৫ মে:- অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য কমিশন। সম্প্রতি নবান্নে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এক বৈঠক হয়। সেই বৈঠকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কমিশনের ওপরই অর্পণ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পরিবহন সচিবের সঙ্গেও কথা বলেছে কমিশন। বৈঠকের পর কমিশনের […]
রাজ্য সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে হাওড়ায় অবরোধ বিজেপি কর্মীদের।
হাওড়া, ১০ অক্টোবর:- মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে নিউটাউন থেকে মোমিনপুর যাওয়ার পথে চিংড়িঘাটায় গ্রেফতার হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে হাওড়ায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। প্রতিবাদে হাওড়ায় পথ অবরোধ হয়। সোমবার উত্তর হাওড়া বিজেপি মন্ডল ২ এর তরফ থেকে জি টি রোড উড়িয়াপাড়ার কাছে দীর্ঘক্ষণ পথ অবরোধ হয়। এর জেরে তীব্র […]
ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে গয়না নিয়ে চম্পট দুই দুষ্কৃতীর।
হুগলি, ৩০ জুন:- গত কয়েক দিনে রাজ্যের নানা জায়গায় গনার দোকানে চুরি-ডাকাতির অভিযোগ উঠছে। এ বার হুগলির চণ্ডীতলায় ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে চণ্ডীতলার বরতাজপুরের একটি গয়নার দোকানে আসেন দুই যুবক। তাঁরা […]









