হুগলি,১ জানুয়ারি:- ২০২০ পৌরভোটে রিষড়ায় বিরোধীশুন্যের ডাক দিলেন পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র।আজ দলের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে একহাত নেন বিরোধীদের। রিষড়ার মানুষকে তিনি বার্তা দেন এন, আর,সি ও সি,এ,এ নিয়ে মানুষকে অযথা বিভ্রান্ত না হওয়ার কথা বলেন। পাশাপাশি তিনি বলেন রিষড়ায় যেভাবে উন্নয়ন হচ্ছে তবুও কিছু কাজ আমাদের বাকি আছে , আগামী মার্চের মধ্যে আন্ডারপাস, সেবাসদন, ও রবীন্দ্রভবন চালু করার প্রতিশ্রুতিও দেন তিনি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন জাহিদ হাসান খান ও বিজয় সাগর মিস্র। পরে দলের পক্ষ থেকে কম্বল প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে পৌরপ্রধান ও উপ পৌরপ্রধান ছাড়াও ছিলেন মনোজ গোস্বামি,শুভজিৎ সরকার,অভিজিৎ দাস,সন্ধ্যা দাস,হর্ষপ্রসাদ বন্দোপাধ্যায়, অঙ্কন বন্দোপাধ্যায় , পৌলমি চক্রবর্তী ছাড়াও অন্যান্য পৌর কাউন্সিলর ও দলীয় নেতা নেতৃবৃন্দ।
Related Articles
ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা অভিযান বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে
হুগলি, ২৬ অক্টোবর:- রবিবার সকাল থেকে বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রধান পরিষদ সুবীর ঘোষ ( ভাই দার) নেতৃত্বে এলাকার বিভিন্ন জায়গায় ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা অভিযান কর্মসূচি পালিত হলো। বিভিন্ন জায়গায় ডেঙ্গুর পাদুর্ভাব দেখা দেয় দেখা দিয়েছে।এর বিরুদ্ধে সমস্ত মানুষকে সচেতন হতে হবে। পুরসভা পক্ষ থেকে ডেঙ্গুর বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা নেয়া হয়েছে তা সত্ত্বেও সাধারণ […]
বৃষ্টির জমা জল নিষ্কাশনের দাবিতে রাস্তা অবরোধ করলেন মহিলারা।
হাওড়া, ২২ অক্টোবর:- বৃষ্টির জমা জল নিষ্কাশনের দাবিতে এবার রাস্তা অবরোধ করলেন স্থানীয় মহিলারা। অভিযোগ হাওড়ার ২১ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় গত দু’মাস ধরে জমে রয়েছে বৃষ্টির জল। পূজায় দশমীর দিন রাতে যে ব্যাপক বৃষ্টি হয়েছে তারপর থেকে সেখানকার পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। এলাকায় গলির মধ্যে, ঘরে বাড়িতে ঢুকে গিয়েছে জল। সেই জল এখনো […]
বাঘরোলে বাঘের ভ্রম কানাইপুরে , এলাকায় নেই কোনো আতঙ্কের পরিবেশ , উল্টে বিষয়টি এখন হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে।
হুগলি,২০ জানুয়ারি:- কোন্নগর কানাইপুর এলাকায় বাঘের আতঙ্ক ছড়ানোয় ক্ষুব্দ স্থানীয় বাসিন্দারা l তাদের দাবি এটি কোন বাঘ নয় এটি বনবিড়াল বা মেছোবিড়াল জাতীয় কিছু হবেl এটাকে আতঙ্ক ছড়িয়েছে কিছু মানুষ l অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব জানিয়েছে তারা স্থানীয় মানুষের কথা ভেবে বনদপ্তর কে খবর দিলেও কোনভাবেই এটি বাঘ নয় এটি হলো বনবিড়াল বা […]








