হুগলি,১ জানুয়ারি:- প্রেম ভালোবাসা সবই এখন এন্ড্রয়েডে চলে গেছে। একটা সময় ছিলো যখন বছরের শেষ দিনটাতে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য গ্রিটিংস কার্ডের প্রচুর চল ছিলো । প্রায় অধিকাংশ দোকানেই ডিসেম্বর মাসেই সাজানো হতো নানারকম গ্রিটিংস কার্ড। এছাড়াও অনেক মানুষই শুধুমাত্র গ্রিটিংস কার্ডের পসরা সজিয়ে রাস্তার পাশে বসতেন দুটো পয়সা লাভের আশায়। সেই তুলনায় দোকানের সংখ্যা এখন হাতে গোনা । যে কয়েকটি দোকান চুঁচুড়া শহরে খুলেছিল সেই সবকটি দোকানদারই এখন মাছি তাড়াচ্ছে , কারন স্মার্ট ফোনের যুগে গ্রিটিংস কার্ডের বিক্রি তলানিতে এসে ঠেকেছে । এখন সবকিছুই হয়ে গেছে মোবাইলে তাই আগামী দিনে হয়তো গ্রিটিংস কার্ড বিষয়টি ইতিহাসের পাতাতেই নথিবদ্ধ থাকবে !
Related Articles
একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাড়ির ছোট ছেলে দেবরাজ গ্রেফতার।
হাওড়া, ১৯ আগস্ট:- একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাড়ির ছোট ছেলে দেবরাজ অবশেষে গ্রেফতার পুলিশের হাতে। ধৃতকে শুক্রবার তোলা হয় হাওড়া আদালতে। মা, দাদা, বৌদি, ভাইঝিকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হলেন বাড়ির ছোট ছেলে দেবরাজ ঘোষ। এর আগে ঘটনার দিনই গ্রেফতার হয়েছিলেন ধৃতের স্ত্রী পল্লবী।জানা গেছে, ঘটনার ৮ দিন পর বৃহস্পতিবার গভীর […]
পদস্খলন ইংল্যান্ডের। “হোম” নয়, রোমেই গেল ইউরোপ সেরার শিরোপা।
লোকনাথ সাহা, ১২ জুলাই:- দুই অভিজ্ঞ কোচ। দুই টিমের ডিফেন্স লাইন আপ থেকে আক্রমণভাগ, ফুল ফোটানো মাঝমাঠ, এক কথায় ইউরো কাপের ফাইনাল জমে ওঠার সমস্ত মশলা মজুত ছিল। শুরুটা হয়েছিল সেভাবেই। ম্যাচের দুই মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে গোল করেন লুক সা। এরপর ইংল্যান্ড আরো অনেকবার গোল করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। প্রথমার্ধ জুড়ে বেশ কয়েকটা […]
অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠালো কমিশন।
কলকাতা, ২২ জুন:- আদালতের নির্দেশ মত পঞ্চায়েত ভোটে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বৃহস্পতিবার পঞ্চায়েত ভোট পরিচালনার জন্য ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এদিকে কমিশন সূত্রে জানা গেছে শুক্রবারই রাজ্যে আসছে বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগেই […]








