হাওড়া, ১১ অক্টোবর:- নবান্ন অভিযানের নামে বিজেপি যুব মোর্চার ‘বোমা বন্দুক নিয়ে দুষ্কৃতী তান্ডবে’ প্রতিবাদে হাওড়ায় শান্তিমিছিল করল তৃণমূল। রবিবার বিকালে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের তরফ থেকে ওই মিছিলের ডাক দেওয়া হয়। উদ্যোক্তারা জানান স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের একচেটিয়া সরকারি সম্পত্তির বেসরকারিকরণ, রাজ্যের প্রতি বঞ্চনা, কৃষক শ্রমিককে নিস্ব করার জনবিরোধী কৃষিবিল প্রণয়ন, নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, হাথরসে ধর্ষিতা, নির্যাতিতা মণীষা বাল্মিকীর হত্যা ও তার পরিবারের উপর অত্যাচার, নবান্ন অভিযানের নামে বন্দুক ,বোমা নিয়ে বিজেপি র দুস্কৃতি তান্ডবের প্রতিবাদে এদিন মিছিলের ডাক দেওয়া হয়। শিবপুর মন্দিরতলা থেকে মল্লিকফটক পর্যন্ত ওই প্রতিবাদ মিছিল হয়। তৃণমূল নেতা সুপ্রীতি চট্টোপাধ্যায়, নির্মলেন্দু চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান বিশ্বনাথ দাস,পার্থজিৎ ঘোষ, দিলীপ ঘোষ, সীমা নস্কর, কল্যাণী সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিনের মিছিলে অংশ নেন।
Related Articles
প্রধানমন্ত্রীকে ট্যুইট করে ইংলিশ চ্যানেল পার হবার সরকারী সাহায্যের আর্জি চুঁচুড়ার সাঁতারু তিয়াসার।
হুগলি,৮ মার্চ:- আজ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর একাধিক সোশ্যাল মিডিয়ার একাউন্টে মহিলাদের মনের ইচ্ছার কথা প্রকাশ করার আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়েই আজ প্রধানমন্ত্রীর একাধিক সোশ্যাল মিডিয়ার একাউন্ট মহিলাদের কমেন্টে ভরে যায়।একইভাবে আজ প্রধানমন্ত্রীকে ট্যুইট করেন চুঁচুড়ার জাতীয় সাঁতারু তিয়াসা মন্ডল। তিয়াসা আজ জেলাজুড়ে পরিচিতি লাভ করলেও তাঁর […]
ফুলবাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার ১
দার্জিলিং,৬ মে:- মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় ফুলবাড়ির মার্ডার মোড় এলাকায়। এরপর সেখানে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম সুমন সরকার। সে ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি কোনও অপরাধমূলক কাজ ঘটানোর […]
খেলার জুতো ছাড়াই ফুটবল প্রতিযোগিতা , ফুটবল কতটা পিছিয়ে তার ছবি ধরা পড়লো আরামবাগে।
আরামবাগ, ১৮ নভেম্বর:- স্পোর্টস সু ছাড়াই ফুটবল প্রতিযোগিতা হুগলি জেলার আরামবাগ মহকুমায়। এখনও ভারতীয় ফুটবল কতটা পিছিয়ে তারই ছবি আর একবার ধরা পড়লো আরামবাগে। এটা কোনও ক্লাব বা স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতা নয়, সম্পুর্ন ভাবে আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা। এই নিয়ে উঠছে প্রশ্ন? প্রায় ১৩৫ কোটির দেশ আমাদের ভারতবর্ষ। ফুটবলে কতটা পিছিয়ে তা বলার […]









