হাওড়া,১ জানুয়ারি:- মঙ্গলবার রাতে বেলুড়ের অম্বিকা জুটমিল এলাকায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অন্যান্য সকল স্থানীয়দের সঙ্গে উপস্থিত ছিলেন দেবাশীষ হালদার নামের এক ব্যক্তি। রাত দেড়টা নাগাদ হঠাৎই ঝামেলা বাধে নিজেদের মধ্যে। তখন সেই ঝামেলা থামাতে গেলে ভারী সিমেন্টের চারি দিয়ে আঘাত করা হয় তাঁর মাথায়।
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে টি এল জয়সোয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই বেলুড় থানার পুলিশ একটি খুনের মামলা শুরু করেছে ও বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় রাতে চাঞ্চল্য ছড়ায় অম্বিকা জুটমিল এলাকায়। আজ সকালেও এলাকা থমথমে।







