হুগলি , ১৭ জুন:- রিষড়া বাস্তুহারা বাজারকে হটস্পট জোন হিসাবে ঘোষনা করেছে হুগলী জেলা প্রশাসন। এরফলে এই বাজার খোলা থাকলেও আপাতত এখানে করোনা বিধি আরও কড়া বেড়াজালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যে এলাকা থেকে করোনা ছড়ানোর আশঙ্কা তুলনামূলক বেশী, মূলতঃ সেইসমস্ত এলাকাগুলি হটস্পট জোন হিসাবে গন্য হয়। বৃহস্পতিবার এই বাজারে সাধারন মানুষকে সচেতন করতে পথে নামলো রিষড়া থানা ও পৌরসভা। সঙ্গে ছিলো রিষড়া কোভিড ক্লাব ( গ্রীন ভলান্টিয়ার ) ও কোভিড কেয়ার। এখানে সাধারন মানুষকে হটস্পট জোনের বিধিনিষেধ সম্পর্কে অবগত করানোর পাশাপাশি মাস্কহীন মানুষদের মাস্ক বিলি ও শারিরীক দূরত্ব বিধি পালন করতে বলা হয়। রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান, রিষড়া কোভিড ক্লাবের কর্ণধার সমীরণ বসু রিষড়া পৌরসভার নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলী, সুপ্রিয় মুখার্জী সহ পৌরসভার সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related Articles
আগামী সোমবার থেকে কোচবিহারে চালু হবে বেসরকারি বাসের যাত্রী পরিষেবা।
কোচবিহার, ৬ জুন:- শেষ পর্যন্ত বেসরকারি যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে কোচবিহারে। আজ কোচবিহার জেলা শাসকের কনফারেন্স হলে একটি বৈঠক করে সোমবার থেকেই রাস্তায় বেসরকারি বাস নামানোর সিধান্ত নেওয়া হয়। এদিনের বৈঠক জেলা শাসক পবন কাদিয়ান ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, জেলা আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। জেলা শাসক জানিয়েছেন, […]
আগামীকাল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণের অনুমোদন পত্র তুলে দেওয়া হবে পড়ুয়াদের হাতে।
কলকাতা, ১৯ নভেম্বর:- রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আরও গতি সঞ্চারের উদ্দ্যেশ্যে এক লপ্তে প্রায় পাঁচ হাজার পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের অনুমোদনপত্র তুলে দেওয়া হবে। আগামীকাল কলকাতা সহ জেলায় জেলায় বিশেষ শিবির করে পড়ুয়াদের হাতে লোনের কাগজ পত্র তুলে দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে প্রাপকদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও […]
রাহুলের বিস্ফোরক ব্যাটিং এর সামনে উড়ে গেল আরসিবি , লজ্জার হার বিরাটদের।
স্পোর্টস ডেস্ক , ২৫ সেপ্টেম্বর:- একদিকে অধিনায়ক কেএল রাহুল এর রাজকীয় ইনিংস। আর অন্যদিকে বিরাট এর দলের লজ্জার ব্যাটিং। সব মিলে তাসের ঘরের মতো সহজেই ধরাশায়ী হয়ে গেল কোহলি অ্যান্ড কোম্পানি। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৯৭ রানে জয় ছিনিয়ে নিয়ে ২ পয়েন্ট তুলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। এদিন নিজেকে দলের যোগ্য অধিনায়ক হিসেবে প্রমাণ […]







