পেট্রাপোল , ১২ আগস্ট:- মাল গাড়িতে করে চোরাপথে ভারতে প্রবেশের সময় ১৮ বছরের যুবককে আটক করে জি আর পি র হাতে তুলে দিল বিএসএফ ১৭৯ নম্বর ব্যাটেলিয়ান । পেট্রাপোল সীমান্ত দিয়ে ১০ তারিখ সন্ধ্যায় বাংলাদেশ থেকে মালগাড়ি ভারতে প্রবেশ করা মুখে বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটেলিয়ান তল্লাশি চালানোর সময় এক যুবককে নজরে আসে । তাকে আটক করে বিএসএফ । ধৃত যুবকের নাম অজিত বাকচী বয়স ১৮ বছর । সে তিন বছর আগে বাংলাদেশে দিয়েছিল সেখান থেকে ভারতে ফিরছিল বলে জানিয়েছে । ধৃত যুবককে আজ বনগাঁ জিআরপি হাতে তুলে দেয় বিএসএফ । জি আর পি বুধবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে ধৃত অজিত বাগচীকে ।
Related Articles
বন্যার জল নামলেও , প্রশাসনের উদাসীনতায় এখনো সংস্কার হয়নি গোঘাটের রাস্তাঘাট।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- বন্যার জল বেশ কয়েক মাস আগেই নেমে গেছে। রেখে গেছে ভয়ঙ্কর স্মৃতিচিহ্ন। রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি ধ্বংসের চিহ্ন রয়েছে আরামবাগ মহকুমার বন্যা দুর্গত এলাকায়। কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ গোঘাটের বালি অঞ্চলে এখনও রাস্তাঘাট সংস্কার করা হয়নি। স্থানীয় প্রশাসনের উদাসীনতার জন্য গোঘাট এক নম্বর ব্লকের বালি অঞ্চলের আরামবাগ থেকে দামোদরপুর রাস্তার বেশ […]
হাওড়ায় বেলগাছিয়া ভাগাড়ে আগুন।
হাওড়া, ৮ নভেম্বর:- হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে এমনিতেই পাহাড়প্রমাণ জঞ্জালের স্তূপ। আর তাতেই আগুন লাগল সোমবার সকালে। এদিন বেলা প্রায় সাড়ে দশটা নাগাদ ভাগাড়ের জঞ্জালের স্তুপে আগুন লাগে। এলাকার বাসিন্দারাই এই আগুন দেখতে পান। খবর দেন দমকলে। আবর্জনার মধ্যে থাকা মিথেন গ্যাস সূর্যের তাপের সংস্পর্শে আসায় জঞ্জালে আগুন লাগে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে […]
প্রথমদিনেই সাফল্যের নতুন নজির, দুয়ারে সরকার কর্মসূচিতে।
কলকাতা, ১৫ ডিসেম্বর:- প্রথম দিনেই চার লক্ষ ৫০ হাজারের বেশি মানুষের যোগদান! প্রথম দিনেই সাফল্যের নতুন নজির তৈরি করল চলতি বছরের শেষ দুয়ারে সরকার কর্মসূচি। বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে মসৃণভাবে পৌঁছে দিতে রাজ্য জুড়ে শুক্রবার থেকেই অষ্টম দফায় দুয়ারে সরকার শিবির কর্মসূচি শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, এদিন গোটা রাজ্যে […]









