স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট:- দর্শক শূন্য মাঠে খেলতেও সমস্যা নেই। কিন্তু খেলা শুরু হোক। এমনটাই জানাল কলকাতার তিন প্রধান ক্লাব। বুধবার সেক্রেটারিয়েট ভবনে ইস্টবেঙ্গল,মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবার কলকাতায় আইলিগের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলা হবে। এই দুটি লিগ শেষ হতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ হয়ে যাবে। সেক্ষেত্রে কলকাতা লিগ ফেব্রুয়ারি মাসের আগে শুরু করা সমস্যা আছে। ক্রীড়ামন্ত্রী জানান,”কবে খেলা শুরু করা যায় তাই নিয়ে তিন প্রধানের সঙ্গে আলোচনায় বসে তাদের মতামত জানতে চাইলাম। ওরা বলছে দর্শক শূন্য মাঠে খেলতে সমস্যা নেই। আমি পুরো বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানাব। এরপর সরকার সিদ্ধান্ত নেবে।” এদিকে আইলিগের দ্বিতীয় ডিভিশনে খেলার জন্য প্রস্তুতির সুযোগ পাবে মহমেডান ও ভবানীপুর ক্লাব। এ মাসের ২২ তারিখ থেকে অনুশীলনের অনুমতি পেল এই দুই ক্লাব। এছাড়াও এআইএফএফের প্রতিযোগিতা গুলিকে সব রকম ভাবে সাহায্য করবে রাজ্য সরকার।
Related Articles
হুগলিতে প্রায় হাজারেরও বেশি অতিরিক্ত প্রার্থীর মনোনয়ন জমা করলো শাসক দল।
হুগলি, ১৬ জুন:- হুগলি জেলায় গ্রাম পঞ্চায়েতে প্রায় দের হাজার,পঞ্চায়েত সমিতিতে আড়াই শো’র বেশি আসনে অতিরিক্ত প্রার্থী মনোনয়ন জমা করল তৃনমূল! বিজেপি বলছে এইতো নব জোয়ার,তৃনমূলের দাবী যারা প্রতীক পাবে তারাই দলের প্রার্থী,বাকিরা প্রত্যাহার করবে। হুগলি জেলায় ২০৭ টি গ্রাম পঞ্চায়েতের ৩৮৮০ টি আসন। ১৮ টি পঞ্চায়েত সমিতির ৬১৯ টি আসন। জেলা পরিষদের আসন ৫৩ […]
দিল্লি থেকে উদ্ধার অপহৃত শিশু।
হাওড়া, ২৭ জানুয়ারি:- অপহৃত শিশুকে দিল্লি থেকে উদ্ধার করল হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ। অভিযোগ, গত ১৭ জানুয়ারি সালকিয়ার এক সাড়ে তিন বছরের শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে অপহরণ করেন তারই এক আত্মীয়। এরপর তাকে নিয়ে চলে যান দিল্লিতে। এরপর ওই শিশুর মা লিখিতভাবে অভিযোগ দায়ের করেন মালিপাঁচঘড়া থানায় শিশুর কাকা মণীশের বিরুদ্ধে। এরপরই […]
প্রান্তিক চাষীদের পাশে দাঁড়াতে বাড়তি ধান সংগ্রহের সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা, ২৬ এপ্রিল:- ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার খরিফ মরশুমের আগে বাড়তি ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলার জন্য ধান সংগ্রহের নতুন লক্ষ্য মাত্রা ধার্য করে দেওয়া হয়েছে। খাদ্যদফতর ছাড়া অতিরিক্ত ধান কেনার দায়িত্ব দেওয়া হয়েছে অত্যাশ্যকীয় পণ্য সরবরাহ নিগম ও বেনফেডকে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন অস্থায়ী শিবির ও […]











