পেট্রাপোল , ১২ আগস্ট:- মাল গাড়িতে করে চোরাপথে ভারতে প্রবেশের সময় ১৮ বছরের যুবককে আটক করে জি আর পি র হাতে তুলে দিল বিএসএফ ১৭৯ নম্বর ব্যাটেলিয়ান । পেট্রাপোল সীমান্ত দিয়ে ১০ তারিখ সন্ধ্যায় বাংলাদেশ থেকে মালগাড়ি ভারতে প্রবেশ করা মুখে বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটেলিয়ান তল্লাশি চালানোর সময় এক যুবককে নজরে আসে । তাকে আটক করে বিএসএফ । ধৃত যুবকের নাম অজিত বাকচী বয়স ১৮ বছর । সে তিন বছর আগে বাংলাদেশে দিয়েছিল সেখান থেকে ভারতে ফিরছিল বলে জানিয়েছে । ধৃত যুবককে আজ বনগাঁ জিআরপি হাতে তুলে দেয় বিএসএফ । জি আর পি বুধবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে ধৃত অজিত বাগচীকে ।
Related Articles
চন্দননগরে ৭০ তম সাংবাদিক সম্মেলনে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি ঘোষণা।
হুগলি, ২৪ অক্টোবর:- আসন্ন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এ বছরও চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭০ তম সাংবাদিক সম্মেলন। স্থান ছিল চন্দননগর কুটির মাঠ সংলগ্ন সভাগৃহ। এই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে আরও সুষ্ঠুভাবে ও বৃহৎ পরিসরে সম্পন্ন করতে সারা বছর ধরে ১৮০টি পুজো কমিটি একত্রে কাজ করে। এ বছর তিনটি নতুন […]
আইপিএল-এর জন্য এশিয়া কাপ বাতিল নয়, জানাল পাকিস্তান।
স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- আইপিএল-কে জায়গা দিতে এশিয়া কাপের সূচিতে বদল কিংবা টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া কোনও প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। হয় শ্রীলঙ্কা নয় সৌদি আরবে এশিয়া কাপ হবে বলে দাবি করেছে পিসিবি-র সিইও ওয়াসিম খান। যদিও টুর্নামেন্টের আয়োজক নির্বাচন নিয়ে এক তরফা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে দু-কথা শোনাতে […]
২০ দিনের লড়াই শেষ, না ফেরার দেশে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
হাওড়া, ২০ নভেম্বর:- দীর্ঘ ২০ দিনের লড়াই শেষ। না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছরেই জীবনের ইতি টানলেন প্রতিভাবান এই অভিনেত্রী। একই রাতে বেশ কয়েকবার হার্ট অ্যাটাকের পর সকালেও কয়েকবার হার্ট অ্যাটাক হয় তাঁর। আর চেষ্টা করেও ফেরানো গেলনা তাঁকে। চিকিৎসকদের সব চেষ্টাই ব্যর্থ হলো। আজ দুপুর ১টা নাগাদ তাঁর মৃত্যু […]










