স্পোর্টস ডেস্ক , ৯ আগস্ট:- নতুন টাইটেল স্পনসরের খোঁজ চালাচ্ছে বিসিসিআই । এই পরিস্থিতিতে আমিরশাহীতে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে একাধিক বড় সংস্থার নাম ঘোরাফেরা করেছে। জিও সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক । ভারতের মোবাইল নেটওয়ার্ক জগতে জিও জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দারুণ। সেই কারণে অনেক তাবড় তাবড় কোম্পানিদের পিছনে ফেলে জিওই এই মরসুম আইপিএলের টাইটেল স্পনসর হতে চলেছে । সরকারি সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সংস্থা গোপনীয়তা রাখতেই নিজেদের অবস্থান জানাতে নারাজ বলেও অনেকে মনে করছেন । সূত্রের খবর বোর্ডের সঙ্গে জিও সংস্থা নাকি আইপিএলের মূল স্পনসর হতে আগ্রহ প্রকাশ করেছে। নেটওয়ার্ক সার্ভিস জগতের প্রথম সারির এই সংস্থা অবশ্য এই দাবি উড়িয়ে দেয়। সংস্থা জানিয়েছে , এই নিয়ে বোর্ডের সঙ্গে তাদের কোনও আলোচনা হয়নি । এমনকী টাইটেল স্পনসর দৌড়ে তারা আগ্রহপ্রকাশ করেনি বলেও সংস্থা দাবি করেছে ।
Related Articles
ইটভাটায় গিয়ে ছোটদের ভ্যাকসিন , শিশুশ্রমিক আছে স্বীকারোক্তি বিধায়কের !
সুদীপ দাস , ১৫ জানুয়ারি:- শনিবার থেকে স্কুলে না পরা ১৫থেকে ১৮বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো হুগলী-চুঁচুড়া পৌর এলাকায়। এদিন পুরসভার ২নম্বর ওয়ার্ডে কেওটা এলাকার গঙ্গাপারের একটি ইটভাটায় গিয়ে এই ভ্যাকসিন দেওয়ার কাজ করে পুরসভার স্বাস্থ্য দপ্তর। এই উপলক্ষ্যে এদিন এখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রশাসক গৌরিকান্ত মুখার্জী সহ […]
আবাস যোজনায় ৯৫ শতাংশের বেশি বাড়ি তৈরির অনুমোদন, জানালেন পঞ্চায়েত মন্ত্রী।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- প্রধানমন্ত্রী আবাস যোজনায় লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশের বেশি বাড়ি তৈরীর অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আকাশবাণীকে জানিয়েছেন রাজ্যে মোট ১১ লক্ষ ৩৪ হাজার ৪৮৮টি বাড়ি তৈরির জন্য ৩১ জানুয়ারির মধ্যে অনুমোদন দেওয়ার কথা ছিল। তারমধ্যে ১১ লক্ষের বেশি বাড়ির অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে। বাকি যে বাড়ি গুলির অনুমোদন দেওয়া […]
বিক্ষিপ্ত গন্ডগোল হলেও বন্ধের প্রভাব নেই কলকাতা সহ রাজ্যে।
প্রদীপ সাঁতরা,৮ জানুয়ারি:- .বাম সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা বুধবারের সাধারণ ধর্মঘট বানচাল করে দিল সাধারণ মানুষ। ধর্মঘটের প্রভাব নেই কলকাতায়। জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল ধর্মঘট সমর্থনকারীরা। কিন্তু সাধারণ মানুষের কর্মস্থলে যাওয়ার উৎসাহ দেখে হতাশ হয়েছে ধর্মঘট সমর্থনকারীরাও। নাগরিকপঞ্জী, নাগরিকত্ব আইন সহ একাধিক ইস্যুতে বাম ও বিরোধীদের ডাকা ভারত বন্ধে দফায় দফায় […]










