উঃ২৪পরগনা,২৯ ডিসেম্বর:- নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে বামেরা । তাদের কেউ বিশ্বাস করে না । তারা ক্ষমতায় ও আসবে না । বামেদের বন্ধ দিয়ে সমস্যার সমাধান হবে না । দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে , পিছিয়ে নিয়ে গেলে হবে না । ‘ বাম দল গুলি দেশকে পিছিয়ে নিয়ে চলেছে কর্মনাশা বন্ধ করে, এমনটাই জানিয়ে ব্যারাকপূরের সাংসদ অর্জুন সিংহ তোপ দাগলেন বামেদের ‘ বন্ধের রাজনীতি ‘ কে । বারাসতের নীলগঞ্জ এর সুভাষনগরে সনাতন ধর্ম প্রচার ও প্রসার সংঘের পরিচালনায় একটি অনুষ্ঠানে এসে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন,
শুধু জয় শ্রীরাম বললে হবে না। কেন জয় শ্রীরাম বলবো সেটাও বুঝতে হবে। চানক্য নীতি বুঝতে হবে। পাশাপাশি তিনি বামেদের ভারত বনধ ও মিছিল প্রদঙ্গে সাংবাদিকদেরকে জানান এই ধরনের কাজ করা উচিত নয়। ধর্মঘট করা বাম সংগঠন গুলির কাজ। ধর্মঘট দিয়ে সমস্যার সমাধান হয় না। বামেদের গ্রহনযোগ্যতা ক্রমশ কমছে, মানুষ তাদের আর বিশ্বাস করে না। তবে ভাটপাড়া পুরসভা নিয়ে আশাবাদী অর্জুনসিং ।Related Articles
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হাওড়া শহরকে জীবাণুমুক্ত করার কাজে নামল হাওড়া পুরসভা।
হাওড়া, ৫ এপ্রিল:- করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। তারমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে হাওড়া পুর এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু করল পুরসভা। প্রায় জনা পঞ্চাশেক পুরকর্মী বিভিন্ন দলে ভাগ হয়ে একেকটি এলাকায় এই কাজ করছেন বলে পুরসভা সূত্রে জানা গেছে। সরকারি নির্দেশ মেনেই হাওড়া পৌরনিগম এলাকাকে জীবাণুমুক্ত করার […]
সাংগঠনিক রদবদলের পরেই হুগলি জেলা জুড়ে রদবদল পুরপ্রশাসনে।
হুগলি, ১৭ আগস্ট:- সাংগঠনিক রদবদলের পরেই পুরপ্রশাসনে বড় ধরনের রদবদল ঘটল হুগলি জেলা জুড়ে। মঙ্গলবার জেলার ১১ টি পুরসভার মধ্যে শ্রীরামপুর, কোন্নগরে পুরপ্রশাসকের বদল ঘটেছে। কোন্নগরে পুরপ্রশাসক তথা বিদায়ী পুরপ্রধান বাপ্পাদিত্য চট্ট্যোপাধ্যায় এর পরিবর্তে নতুন মুখ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তন্ময় দেব কে। শ্রীরামপুর পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় এর বদলে দায়িত্ব […]
ক্লাব ঘর থেকে উদ্ধার জুটমিল শ্রমিকের মৃতদেহ, তদন্তে ভদ্রেশ্বর থানা।
হুগলি, ৬ সেপ্টেম্বর:- ক্লাব ঘর থেকে জুটমিল শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে ভদ্রেশ্বর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির চাঁপদানীর এ্যাঙ্গাস জুটমিলের শ্রমিক নরেন্দর পাশির (৩২) মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে গান্ধী ময়দান লাগোয়া একটি ক্লাব ঘর থেকে। গতকাল রাতে যুবক মঙ্গল দল নামে ওই ক্লাবে শুতে […]







