উঃ২৪পরগনা,২৯ ডিসেম্বর:- নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে বামেরা । তাদের কেউ বিশ্বাস করে না । তারা ক্ষমতায় ও আসবে না । বামেদের বন্ধ দিয়ে সমস্যার সমাধান হবে না । দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে , পিছিয়ে নিয়ে গেলে হবে না । ‘ বাম দল গুলি দেশকে পিছিয়ে নিয়ে চলেছে কর্মনাশা বন্ধ করে, এমনটাই জানিয়ে ব্যারাকপূরের সাংসদ অর্জুন সিংহ তোপ দাগলেন বামেদের ‘ বন্ধের রাজনীতি ‘ কে । বারাসতের নীলগঞ্জ এর সুভাষনগরে সনাতন ধর্ম প্রচার ও প্রসার সংঘের পরিচালনায় একটি অনুষ্ঠানে এসে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন,
শুধু জয় শ্রীরাম বললে হবে না। কেন জয় শ্রীরাম বলবো সেটাও বুঝতে হবে। চানক্য নীতি বুঝতে হবে। পাশাপাশি তিনি বামেদের ভারত বনধ ও মিছিল প্রদঙ্গে সাংবাদিকদেরকে জানান এই ধরনের কাজ করা উচিত নয়। ধর্মঘট করা বাম সংগঠন গুলির কাজ। ধর্মঘট দিয়ে সমস্যার সমাধান হয় না। বামেদের গ্রহনযোগ্যতা ক্রমশ কমছে, মানুষ তাদের আর বিশ্বাস করে না। তবে ভাটপাড়া পুরসভা নিয়ে আশাবাদী অর্জুনসিং ।Related Articles
জাতীয় যুব দিবস পালন বেলুড় মঠে।
হাওড়া, ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মদিন ও ৩৭তম জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে বেলুড় মঠে। একই সঙ্গে স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন অনুষ্ঠান আজাদী কি অমৃত মহোৎসবের ভার্চুয়ালি দিল্লি থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সম্পূর্ণ অনুষ্ঠানটি ভার্চুয়ালি মাধ্যমে হচ্ছে। Post Views: 791
পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে তরুণীর মৃত্যু , হাওড়ার শ্যামপুরে চাঞ্চল্য।
হাওড়া, ২৩ মে:- হাওড়ার শ্যামপুরের নষ্করপুরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক তরুণী। মৃতার নাম প্রিয়াঙ্কা সাউ (২০)। বাড়ি খাড়ুবেড়িয়া জানাপাড়ায়। জানা গিয়েছে, আজ সকালে প্রিয়াঙ্কা মামার বাড়ি নস্করপুরের ঐতিহ্যবাহী বিশালাক্ষ্মীর পূজোয় অংশ নিতে ভাইকে নিয়ে পুকুরে স্নান করতে যায়। সেখানে তলিয়ে যায় সে।তার ভাইয়ের মুখে ঘটনার কথা শুনে খোঁজখবর শুরু হয়। পুকুরে জাল […]
৭৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুতপা ঘোষ।
ঝাড়গ্রাম, ১২ ডিসেম্বর:- দীর্ঘ আড়াই বছরের টালবাহানার পর কলেজের সাড়ে ৭৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন সেবাভারতী মহাবিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুতপা ঘোষ। শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার পুলিশ ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর থেকে সুতপা ঘোষকে গ্রেফতার করেন। পুলিশ ধৃত অধ্যাপিকার বিরুদ্ধে প্রতারণা ও সরকারি অর্থ তছরূপে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। এদিন […]








