কোলকাতা , ২৮ জুলাই:- করোনা যুদ্ধে শহীদ কোলকাতা এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি অাইসিসিইউ বিভাগের স্টাফ নার্স প্রিয়াঙ্কা মণ্ডল (৩৫)। রামনগরের মেয়ে প্রিয়াঙ্কা মন্ডলের কর্মজীবন শুরু দীঘা অঘোরকামিনী হাসপাতালের নার্স হিসাবে। প্রিয়াঙ্কার ১২ বছরের পুত্রসন্তান রয়েছে। প্রিয়াঙ্কার স্বামী কাঁথি-৩ ব্লকের অধিবাসী দেবাশীষ মণ্ডল বনমালী চট্টা হাইস্কুলের প্রাক্তন ছাত্র। তিনিও উপসর্গহীন কোভিডে আক্রান্ত ও কোলকাতার ফ্ল্যাটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। প্রিয়াঙ্কা মণ্ডলের মৃত্যু সংবাদ পেয়ে প্রাক্তন ছাত্র দেবাশীষ মণ্ডল কে মোবাইলে সমবেদনা জানান বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। তাঁর পরিবারবর্গ কে সমবেদনা জানানোর পাশাপাশি দেবাশীষ মণ্ডলের দ্রুত আরোগ্য কামনা করেন মামুদ হোসেন।
Related Articles
মহালয়ার পুণ্যদিনে মন্দিরতলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর।
হাওড়া, ৬ অক্টোবর:- বুধবার মহালয়ার পুণ্যদিনে হাওড়ার শিবপুর মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসবের ভার্চুয়াল উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকাল তিনটে নাগাদ কলকাতার নজরুল মঞ্চ থেকে শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব পূজা কমিটির ৯৭তম বর্ষের দূর্গাপ্রতিমার ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠান উপলক্ষে শিবপুর মন্দিরতলার পূজামন্ডপে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন […]
রাজপুত্র নয়, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কোনও ভূমিপুত্র, কটাক্ষ অমিতের।
প্রদীপ সাঁতরা,১ মার্চ:- রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো কর্মসূচির পাল্টা হিসাবে বিজেপি আর নয় অন্যায় কর্মসূচি শুরু করেছে। কলকাতার শহিদ মিনার ময়দানের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি শুরু করেন।তিনি বলেন, মোদিজি লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন। সবার আগে বাংলার এই মহান মাটিকে প্রণাম। বাংলা ৪২-এ ১৮টি আসন […]
জগদ্দলে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি।
ব্যারাকপুর , ২০ এপ্রিল:- এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোলগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার কাউগাছি ১ পঞ্চায়েতের বিবেকনগরের শিমুলতলা এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম সঞ্চিত মজুমদার। তিনি ৬৯ নম্বরের বুথের বিজেপির সভাপতি। অভিযোগ,এদিন সন্ধ্যায় তাকে ঘেরাও করে পিস্তলের বাট ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত […]







