সোজাসাপটা ডেস্ক,১৫ এপ্রিল:- ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ফলে এবারের গ্রীষ্মে আইপিএলের আয়োজন করা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার বিকেলে কনফারেন্স কলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সতচিব জয় শাহ, আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, বিসিসিআইয়ের কোষাধক্ষ অরকুণ ধিমলের আইপিএল নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত হয়।অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল এবছরের আইপিএল। এর আগে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত করা হয়েছিল। এই সিদ্ধান্তের কথা আটটি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন আইপিএলের কর্মকর্তা হেমাঙ্গ আমিন।দেশেও আন্তঃরাজ্য বিমান বন্ধ। ঠিক ছিল, ২৯ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল চলবে।
Related Articles
কলকাতায় এখন ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
কলকাতা ,২০ মার্চ:- ২০২১-এর বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন করাটাই নির্বাচন কমিশনের এক এবং অন্যতম লক্ষ্য। তাই রাজ্যের সর্বত্র সেনা বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গেছে। কলকাতা পুলিশ এলাকায় রোজ সকাল ৯টা থেকে একটা এবং বিকেল ৫টা থেকে ৯টা পর্যন্ত সেনা বাহিনীর রুট মার্চ চলছে। […]
আরপিএফের তৎপরতায় বাঁচলেন ট্রেন যাত্রী।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- হাওড়া স্টেশনে ট্রেন ধরতে গিয়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে যাওয়া এক ব্যক্তিকে নিজেদের জীবন বিপন্ন করে উদ্ধার করলেন ডিউটিরত আরপিএফের কর্মীরা। শনিবার দুপুরে ১-১০ নাগাদ হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ০১৪৪৮ আপ হাওড়া-শক্তিপুঞ্জ এক্সপ্রেস চলতে শুরু করলে এক যাত্রী চলন্ত ট্রেনে উঠতে যান। তখনই তিনি প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝে […]
দিল্লীর ৬৭ জন যাযাবর সম্প্রদায়ের মানুষের হাতে তাদের দেশে ফেরার ট্রেনের সংরক্ষিত টিকিট তুলে দেওয়া হল ।
হুগলি , ৯ জুন:- দিল্লীর ৬৭ জন যাযাবর সম্প্রদায়ের মানুষের হাতে তাদের দেশে ফেরার ট্রেনের সংরক্ষিত টিকিট তুলে দেওয়া হল । দিল্লীর প্রেমনগর থেকে কিছু মানুষ প্রত্যেক বছর ই এরাজ্যে আসে তাদের বিভিন্ন ঔষাধি বিকিকিনির জন্য। সেই রকমই ৬৭ জনের একটি দল হুগলীর বেগমপুরে এসে লকডাউনেরয় জন্য আটকে পরে। তারপর থেকেই তারা হুগলীর বেগমপুরে দীর্ঘদিন […]









