হুগলি , ২১ জুলাই:- কুন্তিঘাট রেল ষ্টেশন লাগোয়া একটি বট গাছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ ঝুলতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বলাগড় থানা এলাকার শেরপুরের বাসিন্দা ৬৫ বছরের সুবল বিশ্বাস পেশায় মৎস্যজীবী একশো দিনের কাজ করে বাড়ি ফেরে। এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সকালে এই ঘটনার খবর পেয়ে কুন্তিঘাট প্লাটফর্মে ছুটে আসে স্ত্রী ছেলে মেয়ে।স্ত্রী বাসন্তি বিশ্বাস জানায় রাতে অনেকবার উঠে বাথরুম যেত।ছাতে পায়চারি করত।ঘুমিয়ে পড়ে বাসন্তি। আর সকালে এই মর্মান্তিক খবর পেয়ে আশ্চর্য হয়ে যায় বাড়ির সকলে।তবে বাড়িতে কোনো অশান্তি হয়নি বলে বাসন্তি জানায়।তবে এটি আত্মহত্যা না খুন ময়না তদন্তে জানা যাবে বলে জানায় জি আর পি।
Related Articles
এটিকে মোহনবাগানের আইএসএল অভিষেকে জয় কৃষ্ণ
এটিকে মোহনবাগান: ১ (রয় কৃষ্ণা) কেরালা ব্লাস্টার্স: ০ প্রসেনজিৎ মাহাতো , ২০ নভেম্বর:- আইএসলে অভিযান দুরন্ত শুরু এটিকে মোহনবাগানের। সৌজন্যে রয় কৃষ্ণা। দুরন্ত গোল করে দলকে ১-০ জেতালেন। ম্যাচের সেরাও হলেন। হাফ চান্সকে যেভাবে গোলে পরিণত করলেন রয় কৃষ্ণা, প্রশংসনীয়। লুজ বল পেয়ে বিপক্ষের দুই ফুটবলারের মাঝে থেকে বলটা পান। বলটা বুক দিয়ে নামিয়ে মাটিতে […]
মেয়াদ শেষে পৌরসভা গুলিতে প্রশাসক বসলেও , সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুর-সদস্যদের।
চিরঞ্জিত ঘোষ,৪ মে:- আগামী ২০ মে এ রাজ্যের অধিকাংশ পৌরসভা গুলির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এবং নিয়ম অনুযায়ী মেয়াদ শেষে এই সমস্ত পুরসভা গুলিতে প্রশাসক বসার কথা। যে সমস্ত পুরসভা গুলির মেয়াদ শেষ হচ্ছে তার মধ্যে হুগলি জেলায় ১৩ টি পৌরসভা ও একটি পুরনিগম আছে । কিন্তু বর্তমান পরিস্থিতিতে এইসব পুরসভার এলাকাগুলিতে কি ভাবে পুর […]
অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে বিজেপি ও আর,এস,এস এর বড় দালাল ! এন,আর,সি বিরোধী মিছিলে বিস্ফোরক কল্যাণ বন্দোপাধ্যায়।
হুগলি,২৩ ডিসেম্বর:- বিজেপি চলে যাচ্ছে আমরা খুব খুশি। আমরা তো আর অধির চৌধুরি নই যে যেকোন উপায়ে বাংলায় বিজেপি ও আরএসএসকে এগিয়ে রাখতে হবে ! এমনই মন্তব্য শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জীর। আজ এন আর সি ও সি এ এর প্রতিবাদে এক মহামিছিলে আয়োজন করে এমনই মন্তব্য করেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জির নেতৃত্ত্বে এই […]








